খেলাধুলা

কার্তিকের নেতৃত্বে কেড়ে মর্গ্যানকে দায়িত্ব দেবে কেকেআর

  • 5:42 am - September 23, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। গত শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ হারলেও সংযুক্ত আরব আমিরাতের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তুলনায় বেশি সম্যক ধারণা নিয়েই নাইট শিবিরের বিরুদ্ধে নামবে চারবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই।

তবে দলে ভারসাম্য থাকলেও দু’বারের চ্যাম্পিয়ন কেকেআরের অধিনায়ক দীনেশ কার্তিককে নিয়ে প্রশ্ন রয়েছে ক্রিকেট মহলে। বিশেষত গতবারের আইপিএলে দলের পারফরম্যান্সের পর। চলতি আইপিএলে শাহরুখ খানের দলের প্রথম ম্যাচের আগে ফের উঠলো সেই বিতর্কই। আর এই বিতর্কের আগুনে ঘি ঢাললেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, কলকাতা নাইট রাইডার্স এমন এক দল, যেখানে আগ্রাসী ও আকর্ষণীয় ব্যাটিং অর্ডার রয়েছে। তবে মিডল অর্ডারে ইয়ন মর্গ্যানের উপস্থিতি অন্য অভিজ্ঞতা দেবে দলকে। সে কিন্তু খুবই বিধ্বংসী হয়ে উঠতে পারে। দীনেশ কার্তিকের নেতৃত্বে প্রথম ৪-৫টা ম্যাচে যদি কেকেআর ভালো শুরু না করে, তবে ম্যানেজমেন্টের কাছে মর্গ্যান অধিনায়কের বদলি হতে পারেন।

প্রসঙ্গত, সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান ইংল্যান্ডের অধিনায়ক। এছাড়াও ১৫.৫ কোটিতে নাইট শিবিরে আসা প্যাট কামিন্সকেও নিজেকে ‘প্রমাণ’ করতে হবে বলে মনে করছেন গাভাস্কার। সাবেক ভারত অধিনায়ক বলেন, এই মুহূর্তে টি-টোয়েন্টির সেরা আন্দ্রে রাসেল রয়েছেন কেকেআর শিবিরে। আবার সবচেয়ে দামি ক্রিকেটার প্যাট কামিন্সও রয়েছেন। তবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সিরিজে কামিন্সের পারফরম্যান্স কিন্তু ভালো ছিল না। প্রসঙ্গত, টেস্টের র‌্যাংকিংয়ে বর্তমানে ১ নম্বরে রয়েছেন কামিন্স। তবে তিনি সব ম্যাচ খেলবেন কিনা, তা নিয়ে জল্পনা রয়েছেই।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au