বিনোদন

১৬ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল

  • 6:19 am - September 22, 2020

নতুন সময় ডেস্ক : করোনা সংক্রমণের কমতির ধারা অব্যাহত থাকলে ১৬ অক্টোবর থেকে দেশের সিনেমা হলগুলোকে ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে খোলার অনুমতি দেয়া হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে এ বিষয়ে অবশ্যই প্রধানমন্ত্রীর সম্মতি গ্রহণ করবেন বলে জানান তিনি।

আজ বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তথ্যসচিব কামরুন নাহার, প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি মিঞা আলাউদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শরফুদ্দীন এলাহী সম্রাট প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরে সিনেমা হল খোলার ব্যাপারে আলোচনা হচ্ছিল। আমরা এ মাসের শুরুর দিকে প্রথমে একবার বসেছিলাম। সেই বৈঠকে সিদ্ধান্ত ছিল ১৫ সেপ্টেম্বরের পরে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নেবো। সেই মর্মে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা ঐক্যমতে উপনীত হয়েছি, যদি করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে এবং এই ধারাটা যদি কমতির দিকেই অব্যাহত থাকে, তাহলে আমরা ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলে দিতে পারি। তবে এ ব্যাপারে আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি গ্রহণ করবো।”

সিনেমা হল খোলার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ধারণক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে হলগুলো চালু হবে। কিভাবে আসন বিন্যাস হবে সে নিয়েও আমরা আলোচনা করেছি, জানান ড. হাছান।

সিনেমা হল খুলে দেবার বিষয়ে আলোচনার প্রেক্ষাপট বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন যে বাংলাদেশে বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে। যাত্রী পরিবহণের ক্ষেত্রে আগে যে বিধিনিষেধ ছিল, সেটি তুলে দেয়া হয়েছে, স্বাভাবিক সময়ের মতো যাত্রী পরিবহন করা হচ্ছে। সিনেমার সাথে বহু শিল্পী কলাকুশলীসহ বহু মানুষের কর্মসংস্থান যুক্ত। যেহেতু অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে, পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, সেকারণে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।’ তবে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে সিদ্ধান্ত ভিন্ন হবে, বলেন তিনি।

তথ্যমন্ত্রী এসময় সিনেমা হল নির্মাণ, পুণরায় চালু করা ও সংস্কারে সহজ শর্তে ঋণ তহবিল গঠনে প্রধানমন্ত্রী নীতিগত অনুমোদন দিয়েছেন বলে জানান।
ড. হাছান বলেন, ‘আপনারা জানেন যে বাংলাদেশে একসময় ১২শ’ সিনেমা হল ছিল, সেটি কমতে কমতে এখন ২শ’ আড়াইশ’র মধ্যে সীমাবদ্ধ হয়েছে। সিনেমা হলগুলো হচ্ছে এই শিল্পের প্রাণ। সিনেমা হল না থাকলে সিনেমা বানিয়ে সেটি প্রদর্শন করার তো জায়গা থাকে না।

“মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো পুনরায় চালু করা, যে সিনেমা হলগুলো চালু আছে সেগুলোর আধুনিকায়ন এবং একইসাথে নতুন সিনেমা হল কেউ যদি নির্মাণ করতে চায়, সেই ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী স্বল্প সুদে ঋণের জন্য একটি বিশেষ তহবিল গঠন করার অনুমোদন চেয়েছিলাম। তিনি এটি নীতিগতভাবে অনুমোদন করেছেন, যা চলচ্চিত্র শিল্প বিকাশের ক্ষেত্রে একটি বৈপ্লবিক ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে” বলেন তথ্যমন্ত্রী।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস এসময় তার বক্তব্যে এই তহবিল ঘোষণার জন্য তথ্যমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানান।

মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংকালে ‘বিএনপি’র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম খান জিয়ার মাজারে তথ্যমন্ত্রীর ওপর বিষোদগার করেছেন’ এবিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতিতে সমালোচনা থাকবে। আমাদের সমালোচনা অবশ্যই আমাদের প্রতিপক্ষ করতে পারে, তাদের সমালোচনা আমাদের পক্ষ থেকে হতে পারে। কিন্তু কারো ওপর ব্যক্তিগতভাবে বিষোদগার করা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।’

হাছান মাহমুদ বলেন, ‘সরকারের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। একইসাথে আমি দলের পক্ষেও কথা বলি। বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়ত মিথ্যাচার করা হয়। সেই মিথ্যাচারের জবাব দেয়া আমাদের দায়িত্ব।’- বাসস

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au