খেলাধুলা

করোনায় হেরে গেলেন সত্তর দশকের গোলমেশিন নওশের

  • 4:45 am - September 22, 2020
করোনায় হেরে গেলেন সত্তর দশকের গোলমেশিন নওশের

স্পোর্টস রিপোর্টার: সত্তর দশকে ফুটবল মাঠের লড়াইয়ে স্ট্রাইকরার নওশেরুজ্জামান ছিলেন কাজি সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী। স্ট্রাইকার হিসেবে শ্রেষ্টত্বের লড়াইয়ে সালাউদ্দিনকে একবার হারিয়ে দিয়ে হয়েছিলেন সর্বাধিক গোলদাতা।

১৯৭৫ সালে সর্বাধিক ২১ গোল করা এই গোলমেশিন মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিকামী বাঙালীদের বার্তা পৌছে দিতে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলেছেন ভারতে। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ফুটবল দলেরও সদস্য তিনি।

স্বাধীন বাংলা ফুটবল দল এবং বাংলাদেশ জাতীয় দলের এই স্ট্রাইকার করোনার সঙ্গে লড়ে শেষ পর্যন্ত মানলেন হার।সালাউদ্দিনরা যেখানে ফুটবল ফেডারেশনের নির্বাচনে লড়ছেন, সেখানে কোভিড-১৯ ভাইরাসের সঙ্গে লড়ে হেরে গেলেন নওশের।

কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ায় সাবেক কৃতি ফুটবলারকে প্রথমে নেয়া হয় মুগদা হাসপাতালে। সেখানে আইসিইউ খালি না পাওয়ায় পরে নেয়া জয় গ্রিনলাইফ হসপাতালে। সেখানে চিকিৎসায় তার পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে ভর্তি করানো হয় ইবনে সিনা হাসপাতালে।

গত ৭ সেপ্টেম্বর সেখানে ভর্তি হওয়ার পর থেকেই ছিলেন আইসিউইতে। পরে লাইফ সাপোর্টে চলে গেলে সেখান থেকে আর সুস্থ হয়ে ফিরে আসতে পারেননি। সোমবার রাত ৯টায় করোনা কেড়ে নিয়েছে তার প্রান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মৃত্যুকালে নওশেরউজ্জামান এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-পরিজন ও গুণগ্রাহী রেখে গেছেন।নওশেরুজ্জামানের পর কোভিড-১৯এ সংক্রমিত হয়েছেন তার স্ত্রীও। তিনি আছেন একটি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নওশেরুজ্জামানের নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার লাশ দাফন করা হবে চাঁদপুরে পারিবারিক কবরস্তানে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au