বিনোদন

বলিউডের অনেক নায়কের লালসার শিকার হয়েছি: কঙ্গনা

  • 8:44 am - September 21, 2020

বলিউডের অনেক নায়কের যৌন লালসার শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে পায়েল ঘোষের যৌন হেনস্তার অভিযোগের অনুরাগ কাশ্যপের গ্রেফতারের দাবি তুলেছেন কঙ্গনা। আর তার পরেই তিনি এ দাবি করলেন। কঙ্গনা টুইটে লিখেছেন, ‘পায়েল ঘোষ আজ যা বলছেন, বলিউডের বহু বড় বড় নায়ক আমার সঙ্গেও ঠিক একই কাজ করছেন। আচমকাই ভ্যান বা ঘরের দরজা লক করে অশ্লীল আচরণ করেছেন।

কোনো পার্টির ড্যান্স ফ্লোরে বন্ধুত্বপূর্ণ নাচের সময় যৌন হেনস্তা করেছেন।’ এখানেই শেষ নয়, কঙ্গনার আরো অভিযোগ, ‘গোটা বলিউড যৌন শিকারিতে পূর্ণ। তারা নামেই বিয়ে করেন। আর আশা করেন, রোজ নতুন, অল্প বয়সী মেয়েরা তাদের খুশি করবেন। অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। আমি আজ প্রতিষ্ঠিত, আমার হয়তো বলার দরকার নেই, তবে অনেক মেয়েরই পায়েল ঘোষের মতো পরিস্থিতি হয়।’

কঙ্গনা আরও লেখেন, ‘অনুরাগ এমনটা করে থাকতেই পারেন, যেটা পায়েল ঘোষ ওর সঙ্গে ঘটেছে বলে দাবি করেছেন। অনুরাগ তার প্রত্যেক পার্টনারকে প্রতারিত করেছেন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। প্যান্থম (অনুরাগের সাবেক প্রযোজক সংস্থা) তো পুরো অসৎ চরিত্রের লোকজনে ভরপুর। আমি আগেও ওই সব নির্যাতিতাকে সমর্থন করেছি, আজও করব। স্বাধীনচেতা আমার বিরুদ্ধে প্রচার করতেই পারে।’

এদিকে তার পাশে দাঁড়ানোর জন্য কঙ্গনাকে ধন্যবাদ জানিয়েছেন পায়েল ঘোষ। যদিও পায়েলের আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অনুরাগ কাশ্যপ। এই পরিস্থিতিতে তিনি পাশে পেয়েছেন তাপসী পান্নু, স্বরা ভাস্কর, হনসল মেহতাদের।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au