বিনোদন

প্রথম পুজোয় কী উপহার পেলেন মিথিলা?

  • 5:53 am - September 20, 2020

২০২০ সালের করোনা মহামারী আমাদের কাছ থেকে অনেক আনন্দই কেড়ে নিয়েছে। চলতি দুর্গা পুজোর আনন্দটাও হয়তবা এবার মাটি হতে পারে। তবুও তারই মাঝে ‘কুড়িয়ে বাড়িয়ে’ যতটুকু আনন্দ খুঁজে নেওয়া যায় আর কি।

পুজোতে নতুন জামা-কাপড় কেনার আনন্দই আলাদা। পুজোর গন্ধের সঙ্গেই মিলেমিশে যায় নতুন জামা-কাপড়ের গন্ধ। এই মহামারীর মধ্যে কীভাবে পুজোর কেনাকাটা করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী, রাফিয়াত রশিদ মিথিলা? চলুন জেনে নেয়া যাক-

বিবাহ সূত্রে তিনি বর্তমানে সৃজিতের ঘরণী। পুজোতে কী কিনেছেন, কীভাবে কাটানোর পরিকল্পনা করেছেন নিজেই জানালেন মিথিলা।

ভারতীয় একটি গণমাধ্যমকে মিথিলা বলেন, এটা যদিও আমার প্রথম পুজো নয়। গত বছরও ২-৩ দিন পুজোর সময় এখানে ছিলাম। তবে হ্যাঁ, বিয়ের পর এটা আমার প্রথম পুজো। (হাসি) এবার পুরো পুজোটাই এখানে থাকব। এখন এমন একটা অবস্থা যে, পুজোর জন্য খুব যে পরিকল্পনা করে কিছু করতে পারছি তা নয়। তবুও একটু একটু করে কেনাকাটা করছি। সবার জন্য উপহার কেনা। পাচ্ছিও প্রচুর। (হাসি) দিদি গিফট দিয়েছেন (সৃজিতের দিদি, মিথিলার ননদ), মাও দিয়েছেন (শাশুড়ি মা)। পর্বে পর্বে উপহার পাচ্ছি। (হাসি) মা এখন একটা সালোয়ার কামিজ দিয়েছে।

পুজোয় বেড়াতে যাওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, আমরা শান্তিনিকেতন বেড়াতে যাব। ওখানে কিছু কেনাকাটা করব ঠিক করেছি। শান্তিনিকেতনের হাতে বানানো শাড়ি আমার খুব পছন্দ, সেটা মাকে বলেছি।

মিথিলা আরো বলেন, পুজোর স্পেশাল যে গিফট, সেটা সৃজিতই আমায় দেবে। ওটা বাংলাদেশেই অর্ডার দেওয়া হয়েছে। আমি তো খুব জামদানি পরি। আমার একজন ডিজাইনার আছেন, ওখান থেকে আমি অনেক জামদানি কিনি। তিনিই বানাচ্ছেন। পুজোর আগেই পেয়ে যাব আশাকরি। আমি নিজের জন্য তো কিছু কিনিনি। মাকে একটা অ্যালেক্সা কিনে দিয়েছি। মা গান শুনতে ভালোবাসেন, নিজেও সেতার বাজান। আর দিদি, ভাগ্নীর জন্য গিফট কিনেছি।

স্বামী সৃজিতের জন্য় স্পেশাল গিফট হিসাবে বাংলাদেশ থেকে পাঞ্জাবির কাপড় এনেছেন মিথিলা। তিনি বলেন, আমাদের দুজনেরই সুকুমার রায় খুব পছন্দ। সুকুমার রায়ের কবিতা লেখা আমার একটা শাড়ি আছে, ওই একই কাপড়ের পাঞ্জাবি সৃজিতের। এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে।

মেয়ে আইরা ও সাজগোজ প্রসঙ্গে বলেন, মা (শাশুড়ি মা) একটা ড্রেস বুটিকে অর্ডার দিয়েছে। যদিও পুজোয় তো বের হতে পারব বলে মনে হয় না। বাড়িতেই শাড়ি পরব, সাজবো। এবার যেমন বাংলাদেশে ঈদ হয়েছিল, বাড়িতেই আমরা সেজেগুজে ছবি তুলেছি। তেমনই হবে পুজোতেও। আর বন্ধুবান্ধবদের সঙ্গেও আড্ডা দেব। যেমন অনুপম (গায়ক অনুপম) আমাদের বিল্ডিংয়েই থাকেন। যতটা সম্ভব নিরাপত্তা বজায় রেখে আড্ডা দেওয়া যায়।

শেষমেশ আক্ষেপের সুরে মিথিলা বলেন, এখন এই মহামারীর কারণে মা, দিদি সবাই এক বাড়িতেই আছি। বাড়িতেই হইচই হবে। পুজো দেখতে বের হব কিনা বুঝতে পারছি না। যদিও বিয়ের পর প্রথম পুজো, অনেক পরিকল্পনা ছিল, কিন্তু কিছুই হচ্ছে না। প্যান্ডেল হপিং তো হবে না। মায়েরা যেখানে থাকেন, ওখানে হয়তো পুজো হবে, যাব। এই আর কি…!

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au