খেলাধুলা

মুম্বাইকে হারিয়ে আইপিএল শুভ সূচনা চেন্নাইয়ের

  • 5:40 am - September 20, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : হার্দিক পান্ডিয়া চেয়েছিলেন বাউন্ডারি পার করতে। চেষ্টা করেছিলেন হার্দিক। কিন্তু জাদেজার বলে বাউন্ডারি লাইনে ক্যাচ ধরলেন ফাফ ডু প্লেসি। একবার নয়, বাউন্ডারি লাইনে ক্যাচ ধরলেন দু’‌বার। আইপিএলের উদ্বোধনী ম্যাচে এটাই একমাত্র চিত্র নয়। লুঙ্গি এনগিডির বলে ধোনি যে ক্যাচটা ধরলেন, তাতে আওয়াজ উঠবে ভক্তকুলের কাছে, অবসর ভেঙে ফিরে এসো ধোনি।

কিন্তু তিনি বরাবর চেয়েছেন, পর্দার আড়ালে থাকতে, সাফল্যের সময় সতীর্থদের বরাবর এগিয়ে দিয়েছেন। ওটাই প্রকৃত নেতার কাজ। নিজে বরাবর একটা দূরত্ব বজায় রেখে চলেছেন। করোনা আবহে আইপিএল। একমাত্র ভারতের লোকসভা ভোট ছাড়া আজ পর্যন্ত কোনওদিন বিদেশে যায়নি এই ক্রোড়পতি লিগ। কিন্তু এবারই সব যেন পাল্টে দিল ওই মারণ ভাইরাস। সংযুক্ত আরব আমিরাতে এবার আইপিএল।

জৈব সুরক্ষা বলয় থেকে আরও কত যে নিয়ম। আইপিএলের শুরুর আগে চেন্নাই শিবিরে চলে এল বড় দুঃসংবাদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে গেলেন রায়না। একই পথ অনুসরণ করলেন হরভজন।  এত কিছুর পরেও সিএসকে কে দমিয়ে রাখা গেল না। ধোনি টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন উদ্বোধনী ম্যাচে। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে বল হাতে উঠেপড়ে লাগলেন দীপক চাহার, লুঙ্গি এনডিগি, রবীন্দ্র জাদেজারা।

চাহার ও জাদেজা নিলেন দু’টি করে উইকেট। তিনটি উইকেট গেল এনগিডির দখলে। রোহিত রান পাননি। ডি’‌কক (‌৩৩)‌ ভাল শুরু করেও বড় রান করতে ব্যর্থ। মুম্বাই ইনিংসে সর্বোচ্চ ৪২ করলেন সৌরভ তিওয়ারি। বাকিরা ব্যর্থ। যার ফলে ২০ ওভারে গতবারের চ্যাম্পিয়নদের সংগ্রহ ছিল ১৬২/‌৯। জবাবে চেন্নাইয়ের শুরু ভাল হয়নি। শেন ওয়াটসন, মুরলি বিজয় ব্যর্থ।

মাত্র ৬ রানের ভিতরে ২ উইকেট পড়ে গেলেও কেঁপে যায়নি তিনবারের চ্যাম্পিয়নরা। প্রোটিয়া ফাফ ডু’‌প্লেসিসের সঙ্গে জুটিতে ১১৫ রান যোগ করে গেলেন ২০১৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া রায়ডু। যিনি করলেন ৪৮ বলে ৭১ রান। ৬ টি চারের সঙ্গে মারলেন ৩ টি ছয়। তার চেয়েও বড় কথা, বারবার সম্ভবত বোঝাতে চাইলেন, বিশ্বকাপ দল থেক আমায় বাদ দিয়ে ঠিক হয়নি।

ম্যাচটা হালকা উত্তেজনার পর্যায়ে গিয়েছিল। কিন্তু মাথা ঠান্ডা রেখে ম্যাচ নিয়ে গেল চেন্নাই। এই আইপিএল শুরুর আগে অনেক কথা হচ্ছিল। এখানকার উইকেট স্পিনারদের সাহায্য করবে। কিন্তু আদতে দেখা গেল মাথা ঠান্ডা রাখতে পারবে যে, ম্যাচও বের করে নেবে সে। রায়ডু‌র বাকি রাখা কাজটা করে গেলেন ডু’‌প্লেসি। করলেন অর্ধশতররান। সংযুক্ত আরব আমিরাতে মু্ম্বাইয়ের রেকর্ড যে ভাল নয়, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au