খেলাধুলা

মেসি ইস্যুতে অবশেষে মুখ খুললেন গার্দিওলা

  • 7:33 am - September 19, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগ এবং স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হচ্ছে শিগগিরই। এই মুহূর্তেও ফুটবল বিশ্বে সবচেয়ে বড় খবর লিওনেল মেসির দলবদল। সদ্য শেষ হওয়া মৌসুম শেষে মেসি বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন এমন খবর রটেছিল। তবে নানা জল্পনা শেষে বার্সাতেই থেকে গেছেন লিওনেল মেসি। কিন্তু কেন বার্সা ছেড়ে ম্যানসিটিতে যাননি মেসি, এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা।

গার্দিওলা বলেন, ‘আমার কিছু ব্যাখ্যা করে বলার দরকার নেই। মেসি সবকিছু সুন্দর করেই ব্যাখ্যা করেছে। আমার মনে হয়, আমার আর কিছু যোগ করার প্রয়োজন নেই।’ মেসি বার্সা না ছাড়ার পেছনের কারণ হিসেবে বলেছেন, বার্সেলোনাকে ভালোবাসেন বলে, প্রিয় ক্লাবের বিপক্ষে আইনী লড়াইয়ে যেতে চাননি। আর তাই বার্সেলোনাতে আরেক মৌসুম থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই বিষয়ে কথা বলতে গিয়ে গার্দিওলা জানালেন, তিনিও ক্লাব বার্সেলোনাকে ভালোবাসেন।

তার ভাষ্যে, ‘এখানে নতুন করে কিছু বলার নেই, বা যোগ করারও নেই। সে এফসি বার্সেলোনার একজন ফুটবলার, যে ক্লাবকে আমিও অনেক ভালোবাসি।’ এদিকে সামনের মৌসুমে চাইলে মেসিকে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়ানোর সুযোগ থাকবে গার্দিওলার সামনে। তখন ছয়বারের এই ব্যালন ডি’অর জয়ী তারকাকে ম্যানসিটির আকাশি-নীল জার্সিতে দেখা যাবে কিনা, এমন প্রশ্নও সামনে চলে আসে। তবে গার্দিওলা কৌশলী উত্তরে বলেন, ‘এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এই প্রশ্ন মেসির জন্য। আমি অন্যের ইচ্ছার বিষয়ে কিছু বলতে পারবো না।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au