জাতীয়

বিপ্লব দীর্ঘজীবী হোক

  • 9:38 am - May 04, 2020
বিপ্লব দীর্ঘজীবী হোক

বিপ্লব দীর্ঘজীবী হোক
সৈয়দ আসাদুজ্জামান সুহান

আমি বিজয়ী বীর, তুমি যুদ্ধবিধ্বস্ত পরাস্ত সৈনিক,
হাততালির বদলে মানুষ এবার তোমাকে দিবে ধিক।

হ্যাঁ হ্যাঁ! আমি দ্বিমত পোষণ করছি না, তুমিই ঠিক
তুমি জয়ী, তোমার কথাগুলো একদম সঠিক।

বাহ্, বুঝতে পেরেছো তাহলে! বেশ… বেশ… বেশ
আজ থেকে তোমার সব বাহাদুরি একেবারেই শেষ।

আমাকে ছাড়ো! তুমি বরং বিজয় উল্লাস করো
আমার আছে আত্মবিশ্বাস, তুমি নিজ পথ ধরো।

চুপ করো! এক দলা থুথু লেপ্টে দিলাম তোমার মুখে,
এখনো সেই তেজের দ্যুতি দেখতে পাচ্ছি দুই চোখে!

ভেবেছিলে মুখ থুবড়ে পড়ে থাকবো পরাজয়ের শোকে,
এক জ্বলন্ত আগ্নেয়গিরি পুষে রেখেছি এই তপ্ত বুকে।

খামোশ শালা, মাথা নুইয়ে চুপ থাকো বোকা হাদারাম
কী বড় বড় কথা বলে, ঠিক যেন গল্পের সর্দার নিধিরাম!

হা..হা..হা.. বিপ্লবীকে এখনো তোমরা এতো ভয় পাও,
এরচেয়ে ভালো মদের গেলাস হাতে মিথ্যে স্বপ্ন দেখে যাও।

চুপ, চুপ! তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো হাবশী গোলাম,
প্রাণে বাঁচতে চাইলে কুর্নিশ করে রোজ দিয়ে যাবি সেলাম।

ফাঁসির মঞ্চে দাঁড় করালেও এই বিপ্লবী যে কথাটি বলতাম,
বিপ্লব বেঁচে থাক, মৃত্যু অমৃত সুধা, আমার মুক্তির পয়গাম।

এতো স্পর্ধা! তবে তাই হোক, আজই পাবি তুই মৃত্যুর স্বাদ
হা..হা..হা.. বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকিলাব-জিন্দাবাদ।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au