জাতীয়

১৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়াতে চাচ্ছি: প্রধানমন্ত্রী

  • 8:51 am - May 04, 2020

ঢাকা: করোনা প্রতিরোধে সরকার সাধারণ ছুটি ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘করোনা ভাইরাসে কারণে দেশে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি চলছে। সেই ছুটি ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করতে চাচ্ছি’।

সোমবার (৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগের সবগুলো জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ধীরে ধীরে আমরা কিছু শিল্প প্রতিষ্ঠান খুলে দিচ্ছি। যারা বের হবেন, তারা নিজে সুরক্ষিত থাকবেন, আর অপরকে সুরক্ষিত রাখবেন। আর অবশ্যই বের হলে মাস্ক পড়ে বের হবেন।

তিনি বলেন, রমজান মাস মানুষের সুবিধার জন্য সীমিত আকারে বাজার খোলার নির্দেশ দিয়েছি, যাতে মানুষ তার কেনাকাটা করতে পারে। আর ছোটখাটো ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান খুলতে পারবেন।

এর আগে অবশ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়তে পারে। ১৫ মে পর্যন্ত ছুটি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই ১৫ মে পর্যন্ত ছুটির প্রজ্ঞাপন জারি হবে। এর সঙ্গে ১৬ মে শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এ দফায় সাধারণ ছুটির মেয়াদ হবে ১৬ মে পর্যন্ত।

করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে সাধারণ ছুটি বাড়িয়ে সর্বশেষ প্রজ্ঞাপন জারি করা গত ২৩ এপ্রিল। সেবার সাধারণ ও সাপ্তাহিক মিলিয়ে ১০ দিন বেড়ে ছুটি ৫ মে পর্যন্ত করা হয়। এর আগে গত ১০ এপ্রিল চতুর্থ দফায় সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। পাশাপাশি মানুষের চলাচল নিয়ন্ত্রণে আরো কঠোর নির্দেশনাও জারি করা হয়। প্রথম সাধারণ ছুটি ঘোষণা করা হয় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। পরে তা ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয় এবং ১২ ও ১৩ তারিখকে অন্তর্ভুক্ত করে সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়। এ ছুটি শেষে ১৪ এপ্রিল ছিল বাংলা নববর্ষের ছুটি।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au