রাজনীতি

কারাবন্দি থেকে বদলে গেছে খালেদা জিয়ার ‘লাইফস্টাইল’

  • 8:43 am - May 04, 2020
কারাবন্দি থেকে বদলে গেছে খালেদা জিয়ার ‘লাইফস্টাইল’

ঢাকা: ২ বছরের বেশি সময় ধরে কারাবন্দি থেকে মুক্ত হওয়ার পর হোম কোয়ারেন্টাইনে আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

কারাগারে থাকা অবস্থায় নানা রোগে ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী, যা এখনও অব্যাহত আছে। তবেও বিএনপি প্রধান রমজান মাসে রোজা রাখছেন।

তিন-তিনবারের এই প্রধানমন্ত্রীর ‘লাইফস্টাইল’ অনেকটাই বদলে গেছেন। দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী এখন ইবাদত-বন্দিগি করে বেশি সময় পার করেন। নির্দিষ্ট আত্মীয়-স্বজন ছাড়া দেখা করছেন না কারোর সঙ্গে। দলের নেতাদের সঙ্গেও না।

দলীয় সূত্রে জানা গেছে, নিজের স্বাস্থ্য ঠিক রাখতে নির্দিষ্ট সময়সূচিতে দিন কাটাছেন বিএনপির চেয়ারপারসন।ব্যক্তিগত চিকিৎসক টিমের পরামর্শে খালেদা জিয়া এখন প্রতিদিন রাত ১১টায় ঘুমিয়ে পড়েন। ফজর নামাজের আগেই ঘুম থেকে উঠেন। তার পর নামাজ আদায় করেন। নামাজের পর পবিত্র কুরআন তেলাওয়াত ও তাসবীহ পাঠ করেন।

করোনা ভাইরাসের দেশবাসীকে নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন জনপ্রিয় এই নেত্রী। দেশবাসীকে রক্ষা করতে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন বলে জানান খালেদা জিয়ার এক নিকট আত্মীয়। দেশের মানুষের পাশে থাকতে দলের নেতাদের প্রতি সম্প্রতি নির্দেশও দিয়েছেন।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে খালেদা জিয়ার রাজনৈতিক সিডিউল এখন নেই। সব কিছুর রুটিন পাল্টে গেছে। বয়স, সময়, রাজনৈতিক পরিস্থিতি সব কিছু বিবেচনা করে তিনি নিজেই জীবনের পরিবর্তন এনেছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে হানা দেয় করোনা ভাইরাস। পরে তা ক্রমেই অবনতির দিকে যায়। এমন অবস্থায় গত ২৪ মার্চ আকষ্মিকভাবে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার ঘোষণা দেয়। পরেরদিনই বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মুক্তি দেয়া হয়। সেখানে থেকে সরাসরি ওঠেন রাজধানীর গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ‍উঠেন।

বাসার দোতলায় চিকিৎসকদের পরামর্শে তিনি কোয়ারেন্টিনে থাকেন। লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান তার চিকিৎসার সবকিছু তত্ত্বাবধায়ন করছেন।

৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রিউমাটয়েড আর্থ্রারাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাসায় খালেদা জিয়ার সময় কাটছে নামাজ, কোরআন তেলাওয়াত, তজবীহ পাঠ, বই পড়ে। এছাড়াও দুই পুত্রবধূ, নাতনীদের সাথে টেলিফোনে মাঝে মধ্যে কথা বলেন তিনি।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au