খেলাধুলা

আইপিএলের সেরা জুটি কারা?

  • 1:52 pm - September 13, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : একবারও আইপিএল জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। তারকাখচিত দল নিয়েও বারবার ব্যর্থ হতে হয়েছে। এবার তাই নতুন করে শুরু করতে চাইছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।

আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএল। করোনা আবহে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে দলগুলো।

যত এগিয়ে আসছে টুর্নামেন্ট। তত বাড়ছে উত্তেজনা। এই আবহে একবার দেখে নেওয়া যাক আইপিএলের সেরা জুটির তালিকা। যেখানে ট্রফি না জিতলেও আধিপত্য আরসিবির।

১.‌ বিরাট কোহলি ও এবিডি’‌ভিলিয়ার্স জুটি (‌২২৯ রান বনাম গুজরাট লায়ন্স)‌

আইপিএলের অন্যতম দুই সেরা ব্যাট। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় উইকেটের জুটিতে ২২৯ রান তুলেছিলেন কোহলি-এবিডি। বিরাট করেছিলেন ১০৯। আর এবিডি অপরাজিত ছিলেন ১২৯ রানে।

২.‌ বিরাট কোহলি ও এবিডি’‌ভিলিয়ার্স জুটি (‌অবিচ্ছিন্ন ২১৫ রান বনাম মুম্বই ইন্ডিয়ান্স)‌

ক্রিস গেইল দ্রুত আউট হয়ে গিয়েছিলেন। তারপরই উইকেটে জাঁকিয়ে বসেন বিরাট ও এবিডি। ২০১৫ সালের সেই ম্যাচে বিরাট করেছিলেন ৫০ বলে ৮২। আর ৫৯ বলে মারকাটারি ১৩৩ করেছিলেন এবিডি। দু’‌জনেই ছিলেন অপরাজিত।

৩.‌ অ্যাডাম গিলক্রিস্ট ও শন মার্শ জুটি (‌২০৬ রান বনাম আরসিবি)‌

দুই অজি তারকা তখন ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবে। ধর্মশালার মাঠে দ্বিতীয় উইকেটের জুটিতে ২০৬ রান তুলেছিলেন গিলক্রিস্ট ও শন মার্শ। অজি উইকেটকিপার করেছিলেন ১০৬। আর মার্শের ব্যাট থেকে এসেছিল ৭০।

৪.‌ ক্রিস গেইল ও বিরাট কোহলি জুটি (‌অবিচ্ছিন্ন ২০৪ রান বনাম দিল্লি ডেয়ারডেভিলস)‌

ফের আরসিবি। ফের বিরাট। ২০১২ সালের ওই ম্যাচে গেইল করেছিলেন ১২৮ রান। মেরেছিলেন ১৩টি ছয় ও ৭টি চার। উল্টোদিকে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল ৫৩ বলে ৭৩। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে দু’‌জনে যোগ করেছিলেন ২০৪।

৫.‌ ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো জুটি (‌১৮৫ রান বনাম আরসিবি)‌

গতবার আইপিএলে আরসিবির বিরুদ্ধে ওপেনিং জুটিতে ১৮৫ করেছিলেন ওয়ার্নার-বেয়ারস্টো। সানরাইজার্স হায়দরাবাদের দুই ব্যাটসম্যান গতবার প্রায় সব ম্যাচেই দলকে ভাল শুরু এনে দিয়েছিলেন। ওয়ার্নার ১২ ম্যাচে করেছিলেন ৬৯২। ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au