রাজনীতি

আ.লীগ মানেই কি ‘লুটেপুটে খাও, চেটেপুটে খাও’: রিজভী

  • 11:13 am - May 02, 2020
আ.লীগ মানেই কি ‘লুটেপুটে খাও, চেটেপুটে খাও’: রিজভী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইটা লাঠির উপর দিয়ে হাটছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এ দুইটা লাঠি হলো একটা নিজের দল আওয়ামীলীগ আর একটা আমলাতন্ত্র। নিজের দল (আ.লীগ) মানেই কি শুধু লুটেপুটে খাও, চেটেপুটে খাও। আর আমলাতন্ত্র হচ্ছে সরকারের অদক্ষতা ও দুর্নীতিতে সম্পৃক্ত করা।’

শনিবার (২ মে) সকালে ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে উত্তরখান থানায় ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ নেতার বাড়িতে ঘরের মধ্যে, খরের পালার মধ্যে চাল, খাটের মধ্যে তেল পাওয়া যাচ্ছে। জনগণের টাকায় কেনা ত্রাণ ক্ষমতাসীন দলের চেয়ারম্যান মেম্বার এবং আওয়ামী লীগের নেতারা আত্মসাৎ করছে। প্রতিদিন সারা দেশে ত্রাণের চাল-ডাল-তেল ধরা পড়ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে।’

তিনি বলেন, ‘দেশ যখন মহামারীতে বিপর্যয়ে পড়ে তখন আওয়ামী লীগ আলাদিনের চেরাগ পেয়ে যায়। তাদের ভাগ্য খুলে যায়। জনগণের টাকায় কেনা ত্রাণ আত্মসাৎ করে নিজেদের পকেট ভারি করছে আর মানুষ না খেয়ে হাহাকার করছে। এভাবে দেশ চলতে পারেনা। আজকে গণতন্ত্র ও জবাবদিহিতা নেই বলেই সরকার এসব অন্যায় অনিয়ম করতে পারছে।’

তিনি বলেন, ‘সরকারের অন্যায়-অনিয়মের প্রতিবাদ করলে সমস্যা। করোনা মোকাবেলায় সরকারের ব্যবস্থাপনা অপ্রতুল। মুগদা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ ধরনের একটা সত্য কথা বলাতে তাকে বরখাস্ত করা হয়েছে। অনেক ডাক্তারদের বহিষ্কার করা হয়েছে। অথচ করোনায় বেশি আক্রান্ত হয়েছেন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা।’

এসএম জাহাঙ্গীর হোসেনের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে রিজভী বলেন, ‘সরকারের ত্রাণ বিএনপির নেতা-কর্মীরা না পেয়েও নিজেদের সামর্থ্য অনুযায়ী পকেটের টাকায় অসহায়, গরীব, দিন আনে দিন খায় এমন মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতিদিনই তাদের হাতে ত্রাণ তুলে দিচ্ছে। ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর প্রতিদিনই অসহায় মানুষদের সহায়তা করছে। তার উদ্যোগকে স্বাগত জানাই।’

সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘বিশ্বে ২১০টি দেশে করোনা মহামারী ছড়িয়েছে। এরকম মহামারী আমরা কখনও দেখিনি, গল্পও শুনিনি। এরকম পরিস্থিতিতে সরকারের যে প্রস্তুতি নেয়া দরকার ছিল তা সরকার গ্রহণ করেনি। তারা নিজেদের অন্য কাজে ব্যস্ত ছিল। প্রতিদিনই করোনা আক্রান্ত সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারের লকডাউন আগে করা উচিত ছিল। এবং বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া দরকার ছিল।’

বিএনপি নেতা বলেন, ‘আগাম প্রস্তুতির কারণে ভিয়েতনাম, ভুটানসহ অন্যান্য দেশে করোনায় আক্রমণ ঘটাতে পারেনি। আমাদেরও যথেষ্ট সময় ছিল কিন্তু সরকার অন্য জায়গায় মনোযোগ দেয়ায় দেশে এখন মহামারি আকার ধারণ করছে। কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে সরকার কোন উদ্যোগ গ্রহণ করেনি। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিদিন ব্রিফিং করে যে তথ্য দেয় এই তথ্য সঠিক নয়। করনা আক্রান্ত ও মৃত্যুর হার আরো বেশি। ঊর্ধ্বগামী সংক্রমণের মধ্যে পড়েছে। এটা নিরাময়ের জন্য সরকার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।’

রিজভী বলেন, ‘বলা হচ্ছে মাক্স বিদেশ থেকে আনা হচ্ছে চায়না থেকে আনা হচ্ছে। কিন্তু শোনা যাচ্ছে এটি কেরাণীগঞ্জে তৈরি করে চায়নার নাম দেওয়া হচ্ছে। এই মাক্স ত্রুটিযুক্ত। এসবের সাথে সরকারের মন্ত্রীদের ছেলেরা, আত্মীয়স্বজনেরা জড়িত। এটা অত্যন্ত দুঃখজনক। একটা জবাবদিহিমূলক সরকার থাকলে এরকম হত না। ভোটারবিহীন সরকার অগণতান্ত্রিক সরকার থাকলে এসব অন্যায় করা সম্ভব। গণবিরোধী কাজ করা সম্ভব।’

তিনি আরো জানান, ‘খুলনা ও নেত্রকোনায় টিসিবির পণ্য কালো বাজারে বিক্রি হচ্ছে।ক্ষমতাসীন দলের লোকেরা টিসিবির কাছ থেকে জোর করে নিয়ে তারা কালোবাজারে বিক্রি করছে। টাকা আত্মসাৎ করছে।’

ঢাকা মহানগর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রতিদিনই অসহায়, দুস্থ, দিন আনে দিন খায় এমন মানুষদের ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছি। এবং সহযোগিতা অব্যাহত থাকবে।’

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির সভাপতি আহসান উদ্দিন আহসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, সিনিয়র সহ-সভাপতি মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল সরকার, উত্তরখান থানা যুবদলের সভাপতি রোস্তম আলী, সাধারণ সম্পাদক এনামুল হক, উত্তরখান থানা ছাত্রদলের সভাপতি আনোয়ার সরকার, সাধারণ সম্পাদক আশাদুল হক শুভ, উত্তরখান থানা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উত্তরখান থানা জাসাসের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মারুফ, উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল রশীদ , বিএনপি নেতা সালেহ মেম্বার, হিরা মেম্বার ,আতিক মেম্বার প্রমুখ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au