খেলাধুলা

ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা অজিদের

  • 8:51 am - September 12, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডকে হারিয়ে জয়ের শুভ সূচনা করলো অস্ট্রেলিয়া। এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশদের ১৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ হারানোর বদলায় ওয়ানডেতে ১-০তে এগিয়ে থাকলো অজিরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে টস হেরে ব্যাট করতে নেমে তাড়াতড়ি ওয়ার্নার ও ফিঞ্চকে হারিয়ে ব্যাকফুটে যায় অস্ট্রেলিয়া। কিন্তু মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলের শতরানের জুটি দলকে শক্ত ভিত গড়ে দিয়েছিল। এদিন ছিলেন নাম স্টিভ স্মিথ। ম্যাচের আগের দিন অনুশীলনে মাথায় বলের আঘাত লাগায় প্রথম ম্যাচ থেকে ছিটকে যান স্মিথ।

ফিঞ্চের উইকেট নেয়ার পর স্ট্রয়নিসকে ফেরান ফেরান মার্ক উড। তার আগে এই অজি ব্যাটসম্যান ৩৪ বলে করে যান ৪৩ রান। লাবুসচাঙ্গে নিজের ২১ রানের মাথায় এলবি হন আদিল রশিদের বলে। এর পরপরই এলেক্স ক্যারিকেও ১০ রানে ফেরান রশিদ।

৫ উইকেট হারানোর পর মিচেল মার্শের সঙ্গে জুটি গড়েন ম্যাক্সওয়েল। এই জুটি দলীয় সংগ্রহে ১২৬ রান যোগ করে বিচ্ছিন্ন হয়। ৫৯ বলে দলের ব্যক্তিগত সর্বোচ্চ ৭৭ রান করে ইনিংসের ছয় ওভারের বেশি বাকি থাকতে আউট হন ম্যাক্সওয়েল। অন্যদিকে পাঁচ নম্বরে নেমে মার্শ চার বছরের মধ্যে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়েছে অজিদের সংগ্রহ দাঁড়ায় ২৯৪ রান।

ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার ও মার্ক উডস তিনটি করে, আদিল রশিদ ২টি ও ক্রিস ওকস ১টি উইকেট নেন।

২৯৫ রানের লক্ষ্যে নেমে মাত্র ৫৭ রানে চার উইকেট হারায় ইংল্যান্ড। এর মধ্যে জেসন রয় ৩, রুট ১, ইয়ন মর্গান ২৩ ও জো বাটলার ১ রান করে বিদায় হন। এই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন জনি বেয়ারস্টো ও বিলিংস। দুজনের ১১৩ রানের জুটি আশা দেখিয়েছিল স্বাগতিকদের। বেয়ারস্টোকে ৮৪ রানে প্যাভিলিয়নে পাঠিয়ে ইংলিশদের দুর্বার গতি থামান অ্যাডাম জাম্পা।

এর পরও বিলিংসের ব্যাটে টিকে ছিল ইংল্যান্ডের আশা। ১০১ বলে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান এই মিডল অর্ডার ব্যাটসম্যান। অন্যপ্রান্তে আর্চারকে নিয়ে শেষ ওভারে প্রয়োজনীয় ২৮ রান তুলতে পারেননি বিলিংস। বরং শেষ বলে তিনি মার্শের বলে ডেভিড ওয়ার্নারের ক্যাচ হন ১১৮ রান করে। স্যাম বিলিংসের অভিষেক সেঞ্চুরির পরও ১৯ রানে হেরেছে ইংল্যান্ড।

অজি পেসার জশ হ্যাজেলউড ১০ ওভার বল করে ২৬ রান দিয়ে তিন উইকেট, সমান বল করে ৫৫ রান খরচে ৪ উইকেট নেন জাম্পা। ম্যাচসেরা হয়েছেন জশ হ্যাজেলউড। এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। রোববার (১৩ সেপ্টেম্বর) একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au