জাতীয়

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা যাচাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

  • 10:01 am - May 02, 2020
গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা যাচাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

ঢাকা: করোনা ভাইরাস সনাক্তকরণে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট সঠিক পদ্ধতিতে কাজ করছে কিনা, তা পরীক্ষা করে দেখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতর।

এবার সেই অনুমতির ওপর ভিত্তি করে কিটের কার্যকারিতা যাচাইয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

শনিবার বিএসএমএমইউ হাসপাতালের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফ উল্লাহ মুন্সী বলেন, ‘শনিবার সকালেই এ ব্যাপারে আলোচনা হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের কার্যকারিতা যাচাইয়ে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। আজই হয়তো লিখিত অফিস অর্ডার হয়ে যাবে। এরপরই আমরা চূড়ান্তভাবে কিটের কার্যকারিতা যাচাইয়ে কাজ শুরু করবো।’

সাইফ উল্লাহ মুন্সী বলেন, ‘বিএসএমএমইউ’র ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহিনা তাবাসসুমকে প্রধান করে এই ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমিও আছি। আমাদের কার্যকারিতা যাচাইয়ের পরই চূড়ান্ত একটি প্রতিবেদন দেবে ওষুধ প্রশাসন। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই গণস্বাস্থ্য কেন্দ্র তাদের কিট নমুনা পরীক্ষার অনুমতি পেল কি পেল না সেটি জানিয়ে দেবে ওষুধ প্রশাসন।’

প্রসঙ্গত. গত ৩০ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছিলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র আমাদের কাছে চিঠি লিখে অনুমতি চেয়েছিল কিট ট্রায়ালের। আমরা আজ অনুমতি দিয়ে দিয়েছি। যদিও এটার জন্য অনুমতি লাগার কথা না। গণস্বাস্থ্য আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র-বাংলাদেশ (আইসিডিডিআরবি) অথবা বিএসএমএমইউ’তে তাদের উদ্ভাবিত কিটের ট্রায়াল করতে পারবে।’

যাচাই-বাছাই শেষে সবকিছু ঠিক মনে হলে তবেই করোনা পরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au