দারুসসালামে পরিবহন শ্রমিকদের আন্দোলন
আর.এস.এফ ফয়সাল আহমেদ রাজু : মিরপুর দারুস সালাম এলাকা ফুটওভার ব্রিজের নিচে রাস্তা অবরোধ করে পরিবহন শ্রমিকরা বেতন-ভাতা দাবির জন্য আন্দোলন করছে।
আজ শনিবার মিরপুর মহাসড়কে তারা এ আন্দোলন করে।
এসময় আন্দোলন মিরপুর মডেল থানা ও দারুস সালাম থানা পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে এ সময় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে যায়। তারা পুলিশের কোন কথা মানতে নারাজ।
দেখা গেছে. আন্দোলন চলাকালীন অবস্থায় পুলিশের এক কর্মকর্তা বারবার মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে আন্দোলন থেকে অব্যাহত থাকার জন্য অনুরোধ করেন কিন্তু শ্রমিকেরা কোন কিছুই শোনেন না পুলিশের কথায় কান না দিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এ সময় পুলিশের কাজে সহযোগিতার জন্য শ্রমিক নেতা দেলোয়ারকে সংশ্লিষ্ট থানা পুলিশ বাসা থেকে আন্দোলনরত স্থানে ডেকে আনেন ।
জানা যায়, শ্রমিক নেতা দেলোয়ার খান আন্দোলনরত স্থানে এসে দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
নতুন সময়/টিআই