রাজনীতি

ঢাকা-৫ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন নবীউল্লাহ নবী

  • 7:03 am - September 10, 2020

নতুন সময় ডেস্ক : ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নবীউল্লাহ নবী। আজ বৃহস্পতিবার তার পক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন যাত্রাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাদল সরদার।

অন্যদিকে, এ আসনে ইতিমধ্যে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শূন্য হওয়া ৫টি আসনের উপনির্বাচনের মধ্যে দেশবাসীর কাছে ফোকাসে থাকছে রাজধানীর প্রবেশদ্বারখ্যাত ঢাকা-৫ আসন।

এই আসনে বিগত নির্বাচনে প্রার্থী হিসেবে নিজেকে উজাড় করে দিয়েছিলেন নবীউল্লাহ নবী। সার্বক্ষণিক চষে বেড়িয়েছেন এলাকার মাঠ-ঘাট। যেখানে দলের হেভিওয়েট নেতাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল, সেখানে ঢাকার ২০টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন তিনি।
নির্বাচন পরবর্তী ও করোনাকালীন নবীউল্লাহ নবী দলের সাংগাঠনিক কার্যক্রম আরও জোরদার করেছেন অত্র এলাকায়।

তাই উপনির্বাচনে এই আসনে নবীউল্লাহ নবী চমক দেখাতে পারেন বলে মনে করছেন স্থানীয় অধিবাসীরা।
মনোনয়ন ফরম সংগ্রহের পর বাংলাদেশ প্রতিদিনকে নবীউল্লাহ নবী বলেন, নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সেরেছি। সেই ধারাবাহিকতায় এবার দলীয় ফরমও নিলাম। গত নির্বাচনের পর থেকে এখনও আমি মাঠেই আছি। অত্র এলাকার দলের বিভিন্ন অঙ্গ সংগঠনকে নিয়ে সবসময়ই আমরা কার্যক্রম চালিয়ে আসছি।

করোনাকালেও থেমে ছিল না আমাদের কার্যক্রম। এসময় ত্রাণবিষয়ক নানা কর্মকাণ্ডে নিয়োজিত ছিলাম। আশা করি, নির্বাচনে এর সুপ্রভাব পড়বে। এ আসনে জয়ের ব্যাপারে আমি দারুণ আশাবাদী। শেষ পর্যন্ত বিজয়ের হাসি আমরাই হাসব।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au