খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি সিআর সেভেনের

  • 2:25 pm - September 09, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগে সুইডেনের জালে বল পাঠিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ইউরোপিয়ান হিসেবে রোনালদোই প্রথম। দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে সিআর সেভেন তার শততম গোল পূরণ করেন।

গত মঙ্গলবার রাতে সোলনায় স্বাগতিক সুইডেনকে ২-০ গোলে হারাল পর্তুগাল। আর দুটি গোলই করেন ইনজুরি থেকে ফেরা পর্তুগাল অধিনায়ক।

ম্যাচের ৪৫ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে দলকে এগিয়ে দেন পর্তুগিজ অধিনায়ক। সঙ্গে পূরণ করেন গোলের সেঞ্চুরি। রোনালদো এই রেকর্ড গড়তে পারতেন ৬ সেপ্টেম্বরেই। কিন্তু সেদিন উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামেননি। পায়ে আঘাত থাকার কারণে দর্শক হয়ে খেলা দেখতে হয়েছিলো ৩৫ বছর বয়সী এ ফুটবলারকে।

পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭২ মিনিটে করেন আরেকটি দুর্দান্ত গোল। ফেলিক্সের অ্যাসিস্টে জোরালে শটে সুইডেনের জাল কাঁপান এই ফুটবলার। এদিন দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ই ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের। কারণ জোয়াও মোতিনিয়োকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখার মাধ্যমে মাঠের বাইরে যেতে হয় গুস্তাব সভেনসনকে।

দীর্ঘ ১০ মাস আন্তর্জাতিক অঙ্গনে গোলের সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন রোনালদো। কারণে করোনার কারণে খেলা বন্ধ ছিল অনেকদিন। রোনালদো ৯৯তম গোলটি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে লাক্সেমবার্গের বিপক্ষে।

১০৯ গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি করেছিলেন ইরানের আলি দাইয়ি। আর মাত্র ৯ গোল করলেই আন্তর্জাতিক ম্যাচে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবেন ক্রিশ্চিয়ানো রোনালদোই।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au