খেলাধুলা

ফুটবল ইতিহাসের ‘বড় বিশ্বাসঘাতক’ হতে যাচ্ছেন মেসি!

  • 9:24 am - September 03, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি প্রায়ই বলতেন- ফুটবল ক্যারিয়ারটা তিনি শেষ করবেন বার্সেলোনাতেই। সময়ের সঙ্গে পাল্টে গেছে মেসির সুর। শৈশবের ক্লাব ছাড়তে চাইছেন তিনি। শোনা যাচ্ছে, ম্যানচেস্টার সিটির প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। কিন্তু মেসি বার্সেলোনা ছেড়ে যাক, তা কখনোই চায় না ক্লাবটির ভক্ত-সমর্থকরা। আর স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক এদু আগিররে মনে করেন, মেসির বার্সেলোনা ছাড়াটা হবে ফুটবল ইতিহাসের বড় বিশ্বাসঘাতকতা।

বার্সেলোনার সঙ্গে নানান কারণে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় গত ২৫শে আগস্ট বুরোফ্যাক্সের মাধ্যমে লিওনেল মেসি জানান, তিনি আর ন্যু ক্যাম্পে থাকছেন না। এরপরই মেসি ভক্তরা বিক্ষোভে নামে। বার্সা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউয়ের পদত্যাগের দাবি তুলে তারা। তাদের বিশ্বাস, বার্তোমেউকে সরিয়ে দিলেই বার্সেলোনায় থাকবেন মেসি। এরপর সংবাদমাধ্যমে খবর আসে, মেসি ন্যু ক্যাম্পে থাকতে রাজি হলে পদত্যাগ করবেন বার্তোমেউ। কিন্তু কোনো কিছুই মেসির মন গলাতে পারছে না। ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অটল তিনি। সাংবাদিক এদু আগিররের পছন্দ হয়নি ব্যাপারটা। বার্সেলোনার প্রতি মেসির আচরণে সন্তুষ্ট নন তিনি। স্প্যানিশ টিভি প্রোগ্রাম ‘এল চিরিংগুইতো দে ইয়োগুনেস’-এ আগিররে বলেন, ‘আমার কাছে মেসির বার্সেলোনা ছাড়াটা হবে ফুটবল ইতিহাসের বড় বিশ্বাসঘাতকতা। বার্সেলোনা সমর্থকদের এমনটা প্রাপ্য নয়। মেসি তাদের সঙ্গে প্রতারণা করছে । মেসির উচিৎ হবে একটা সংবাদসম্মেলন ডেকে সবাইকে বলা যে আমি কোথাও যাবো না। কারণ এখানে আমার অনেক স্মৃতি। মেসি তখনই যাচ্ছে যখন বার্সার নৌকা ডুবতে বসেছে। এই মুহূর্তে তার ক্লাব ছাড়া মোটেও উচিত হবে না।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au