এন এস মামুন: রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা ১৮ আসনটিতে ১২ বছর ধরে এমপি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। তার মৃত্যুতে এই আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু করেছেন অনেক প্রার্থী।
এ আসনে নৌকার হাল ধরতে ৫৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একজন ক্লিন ইমেজসম্পন্ন এবং দলের দুর্দিনে যারা শ্রম ও সময় দিয়ে দলের নেতাকর্মীদের চাঙ্গা রেখেছেন এমনই প্রর্থী সন্ধান করছেন নীতি নির্ধারকরাও।
দলের প্রার্থী বাছাইয়ে সাহায্য করছেন একাধিক গোয়েন্দা সংস্থা সাংগঠনিক ও দলের একাধিক সংস্থার মাধ্যমেও জরিপ চালিয়েছেন।
গত রবিবার প্রার্থী বাছাই চুড়ান্ত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মনোনয়ন বাছাই কমিটি।
পাবনা ৪ আসনে উপনির্বাচনে নূরুজ্জামান বিশ্বাস নৌকার প্রার্থীর নাম চুড়ান্ত হয় এবং সিরাজগঞ্জ ১ আসন নাসিমপুত্র জয় একক প্রার্থী চুড়ান্ত হয়।
বাকি আসনে তপসিল ঘোষনার পর প্রার্থীর নাম চুড়ান্ত ঘোষনা করবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তফসিল ঘোষনার আগেই একটি জাতীয় দৈনিকে উপ নির্বাচনের ৫ প্রার্থীও নাম ও ছবি প্রকাশ হওয়ায় এলাকায় ধুম্রজাল তৈরি হয়েছে। অনেক প্রার্থী ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন।
এ প্রসঙ্গে মনোনয়ন প্রত্যাশী শাহজাহান আলী মন্ডল বলেন, যারা তৃনমূল পর্যায়ে এবং স্থানীয়ভাবে সময়, শ্রম, মেধা দিয়ে কাজ করেন তাকেই দল মুল্যয়ন করবেন বলে আমার বিশ্বাস।
এদিকে নৌকার হাল ধরতে মনোনয়ন প্রত্যাশিরা রং বেরঙের পোস্টার ,ব্যানারে ছেয়ে ফেলেছেন পুরো বিমানবন্দর এলাকার রাস্তাঘাট।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান আলী মন্ডল এক সাক্ষাতকারে বলেন, দীর্ঘদিন বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের কাজ করে যাচ্ছি, ঢাকা কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ৩ বার ও সভাপতি ছিলাম ২ বার যেহেতু বিমানবন্দর কেন্দ্রিক হাজার হাজার সিএন্ডএফ ব্যবসায়ীরা তুরাগ, উত্তরা, উত্তর খান, দক্ষিন খান আশকোনা, ক্ওালা, খিলক্ষেত, বিশ^রোড এলাকায় অবস্থান করেন সে কারণে সকল মহলে আমার পরিচিতি এবং গ্রহনযোগ্যতা রয়েছে এবং প্রয়াত সাহারা আপার সাথে দলের হয়ে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছি, দলকে সুসংগঠিত করেছি, মাদক, জঙ্গিবাদ দমনে ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করেছি, করোনা ভাইরাস মোকাবেলায় সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছি।
আমি দায়িত্বে থাকা কালীন অবস্থায় বিমান বন্দরের গুরুত্বপূর্ণ এলাকায় কোন সন্ত্রাসী কার্যকলাপ হরতাল, অবরোধ এমন কিছু ঘটতে পারেনি দলের নেতাকর্মী নিয়ে সব সময় সজাগ থেকে কাজ করে যাচ্ছি, এখনো দলের হয়ে রাতদিন পরিশ্রম করছি, তাই আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবেন । আমার বিরুদ্ধে কোন অর্থ কেলেঙ্কারী, দুর্নীতি, টেন্ডারবাজী এ ধরণের কোন অভিযোগ নাই সেটা আমি জোর গলায় বলতে পারি । তাই সকল জরিপের মাধ্যমে আমি এগিয়ে থাকবো এটা আমার বিশ্বাস।
বিমানবন্দর এলাকায় সরে জমিনে ঘুরে বিভিন্ন শেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায় তারা এমন একজন এমপি চায় যিনি অত্র এলাকার উন্নয়নে কাজ করবেন এবং যার বিরুদ্ধে কোন ধরনের বদনাম নাই। ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে শাহজাহান আলী মন্ডল এগিয়ে।
নতুন সময়/টিআই