মুকসুদপুর উপজেলা বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর মুকসুদপুর উপজেলা বিএনপি ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির আহবায়ক আঃ সালাম খান, সদস্য সচিব তরিকুল ইসলাম রাজু, যুগ্ন আহবায়ক আজিজ মাস্টার, মহসিন সরদার, পৃথীরাজ মুন্সী, জোহরা বেগম, মুকসুদপুর পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার টুলটু বিশ্বাস, যুগ্ন আহবায়ক বেলায়েত মাস্টার, শাহিন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান মিন্টু, যুগ্ন আহবায়ক মাহফুজ মৃধা, কামরুজ্জামান স্বপন, প্রফেসর আজম, এম মিঠু লস্কর, সদস্য এনামুল হাসান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, যুগ্ন আহবায়ক মোস্তফা গাজী, রাজীব শরীফ, মুকসুদপুর সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিবুর রহমান রুইন, ছাত্রদল নেতা মেহেদী মুন্সী প্রমুখ।
নতুন সময়/টিআই