বিনোদন

মুক্তি পাচ্ছে তিশা-পরমব্রত-পাওলির সিনেমা

  • 6:43 am - February 26, 2020
মুক্তি পাচ্ছে তিশা-পরমব্রত-পাওলির সিনেমা

ঢাকা: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘হলুদবনি’। বছর তিনেক আগেই শুরু হয়েছিল এর শুটিং। তবে নানা কারণে শ্লথ গতিতে এগোয় এই সিনেমার কাজ। তবে সমস্ত কাজ শেষে এবার মুক্তির দোরগোড়ায় এসেছে ‘হলুদবনি’। আগামী ৬ মার্চ বাংলাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

খবরটি জানিয়েছে ‘হলুদবনি’র বাংলাদেশ অংশের প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম। তবে দেশে কেবল দুটি সিনেমা হলে দেখা যাবে ‘হলুদবনি’। রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে প্রদর্শিত হবে সিনেমাটি।

‘হলুদবনি’ সিনেমা নির্মাণ করেছেন তাহের শিপন (বাংলাদেশ) ও মুকুল রায় (ভারত)। এটি নির্মিত হয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘হলুদবনি’ অবলম্বনে।

এই সিনেমায় প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম। সিনেমার গল্পে মূলত তাদের ত্রিকোণ প্রেমের উপাখ্যান দেখা যাবে।

এদিকে মুক্তি উপলক্ষে শুরু হয়েছে ‘হলুদবনি’র প্রচারণা। তার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে এর ট্রেলার। সেখানে দেখা গেছে, তিশা ও পাওলি দাম দু’জনেই ভালোবাসেন পরমব্রতকে। কিন্তু পরম কাকে নিয়ে থাকতে চান? সেটা জানা যাবে সিনেমায়। সম্পর্কের জটিলতার বাইরে ঐতিহাসিক কিছু বিষয়ও উঠে আসবে ‘হলুদবনি’ সিনেমায়।

বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে ‘হলুদবনি’ প্রযোজনা করেছে ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au