সাক্ষাৎকার

মিডিয়া সেল গঠন করল স্বাস্থ্য অধিদপ্তর

  • 6:40 am - August 31, 2020
মিডিয়া সেল গঠন করল স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকা: কোভিড-১৯সহ স্বাস্থ্য অধিদপ্তরের সকল কার্যক্রম সঠিকভাবে গণমাধ্যমে তুলে ধরতে অধিদপ্তরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) শাখার তত্ত্বাবধানে ১৫ সদস্যবিশিষ্ট একটি মিডিয়া সেল গঠন করা হয়েছে।

এমআইএস শাখার পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে গঠিত এ কমিটির সদস্যরাই শুধু গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন। তবে এমআইএস শাখার পাঁচজনকে আপাতত স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

তারা হলেন- ডা. আনোয়ারা শরিফ, ডা. শাহ মোহাম্মদ জসিম উদ্দিন, ডা. এবিএম শামছুজ্জামান সেলিম, ডা. মো. মারুফুর রহমান এবং ডা. মোহাম্মদ আদনান খান। এসব কর্মকর্তা ডিউটি রোস্টার অনুযায়ী মুখপাত্র হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

এমআইএস শাখার পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমান জানান, তাকে প্রধান করে মোট তিনটি টায়ারে গঠিত ১৫ সদস্যের সেলের কর্মকর্তারাই মূলত গণমাধ্যমের সঙ্গে আলাপ করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন শাখা ও অপারেশন প্ল্যান (ওপি) প্রধানরা তাদের কাছে গণমাধ্যমের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ করবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা তথ্য পেতে চান তারা মিডিয়া সেলের নিম্নলিখিত ই-মেইল অ্যাড্রেস mediacell@mis.dghs.gov.bd, হটলাইন নম্বর ০১৭৫৯১১৪৪৮৮ এবং মিডিয়া সেল স্পোকসম্যানের নম্বরে ০১৭২৯০৫০২২২ যোগাযোগ করতে পারেন।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক নির্দেশে বলা হয়, অধিদপ্তরের পরিচালক পদমর্যাদার কর্মকর্তা ছাড়া কেউ কোনো গণমাধ্যমে কথা বলতে পারবেন না। এমন নির্দেশনার পর থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কথা বলতে অনীহা প্রকাশ করেন।

এতদিন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার। স্বাস্থ্য মহাপরিচালকের মৌখিক নির্দেশে তিনি আর ওই দায়িত্বে নেই। নতুন করেও কাউকে মুখপাত্র হিসেবে ঘোষণা করা হচ্ছিল না। ফলে স্বাস্থ্য অধিদপ্তরে তথ্য-উপাত্ত পেতে গণমাধ্যমকর্মীদের ভোগান্তি পোহাতে হয়। অবশেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে মিডিয়া সেল গঠন করল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সম্প্রতি বলেন, তারা খুব দ্রুত অধিদপ্তরের মুখপাত্র হিসেবে কোন কোন কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের তথ্য-উপাত্ত প্রদান করবেন তা বলে দেবেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au