ফিচার

সিনেমা করতে হলে হোটেলের প্রাইভেট রুমে যেতে হবে কেন: বারিশ

  • 5:48 am - August 30, 2020
সিনেমা করতে হলে হোটেলের প্রাইভেট রুমে যেতে হবে কেন: বারিশ

ঢাকা: বারিশ হক। এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী। উপস্থাপনা দিয়েও তিনি নজর কেড়েছেন দর্শকদের। তবে কিছু কারণে তুমুল বিতর্কের মুখে পড়তে হয়েছিল বারিশকে। বিশেষ করে গত রোজায় তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। যার কারণে ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছিল তাকে।

বিতর্ক আর ক্যারিয়ারের নানা মোড় নিয়ে বারিশ হক কথা বলেছেন নিউজজি২৪-এর সঙ্গে। নিউজজি২৪-এর নিয়মিত শোতে এসে তিনি মুখোমুখি হয়েছেন এর সঞ্চালক মনজু আহমেদের। তাদের আলাপচারিতায় উঠে আসে বিস্ফোরক সব তথ্য।

বারিশ হক জানান, সিনেমায় নতুন হিসেবে কাজ করতে গিয়ে তিনি শিকার হয়েছেন নানা আপত্তিকর ঘটনার। তিনি বলেন, সিনেমায় কাজ করার স্বপ্ন তো সবাই দেখে। কিন্তু আমি সেই স্বপ্ন দেখতাম না। কারণ আমি সবসময় ছোট ছোট স্বপ্ন দেখি। সবাই আমাকে বলতো সিনেমায় কাজ করতে। কিন্তু একটা সিনেমায় কাজের জন্য ছয়-সাত দিন মিটিং করতে হবে, সেটাও আবার কোনো ফাইভ স্টার হোটেলের প্রাইভেট রুমে; কেন? আমি স্ক্রিন টেস্ট দিতে রাজি আছি, ফটোশুট করতে রাজি। আমি চাই সেটা পেশাদারিত্বের সঙ্গে হোক।

সিনেমা ইন্ডাস্ট্রির প্রসঙ্গে বারিশ হক বলেন, এখন যারা নতুন কাজ করতে চায় সিনেমায়, তাদের প্রযোজক খুঁজতে হয়। পরিচালকরাই সরাসরি বলেন যে, প্রযোজককে খুশি করতে হবে। আমি আসলে জানি না, কেন আমাদের ইন্ডাস্ট্রিতে এই অবস্থা। আমি কলকাতায় সিনেমা করে এসেছি। তো সেটার জন্য তারা বাংলাদেশে এসে আমার স্ক্রিন টেস্ট নিয়েছে। আমি কিন্তু সেখানে যাইনি। আমার কথা হচ্ছে, স্ক্রিন টেস্ট কিংবা ফটোশুট করার পর যদি আমাকে পছন্দ না হয়, তাহলে আমাকে বাদ দিয়ে দিক। আমি এটা ইতিবাচকভাবেই দেখি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au