খেলাধুলা

সোমবার দেশে ফিরছেন সাকিব

  • 5:32 am - August 30, 2020
সোমবার দেশে ফিরছেন সাকিব

ক্রীড়া ডেস্ক: অক্টোবরের শেষ দিকে আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন সাকিব আল হাসান। কিন্তু তার আগেই এ তারকা অলরাউন্ডার মাঠে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। তারই প্রস্তুতি নিতে এ বাঁহাতি আগামী সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন। এমনটাই সংবাদমাধ্যমে জানিয়েছেন সাকিরেব শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিম।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে সাকিব আগে প্রস্তুতি শুরু করবেন সাভারের বিকেএসপিতে। তবে তার আগে এ অলরাউন্ডার দেশে ফিরে থাকবেন ১৪ দিনের কোয়ারেন্টিনে।

এরআগে গত মার্চে করোনা প্রকোপ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন সাকিব। প্রায় ৬ মাস পর সেখান থেকে দুবাই হয়ে সোমবার বিকেলে ঢাকায় পা রাখবেন তিনি। এ ব্যাপারে তার শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘সাকিব বিকেএসপিতে ট্রেনিং করবে। আগামী সোমবার সে দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকবে। এরপর করোনা টেস্ট করে রিপোর্ট নেগেটিভ হলেই বিকেএসপিতে অনুশীলনের সুযোগ পাবে।’

আইসিসির নিষেধাজ্ঞা থেকে সাকিব মুক্তি পাবেন আগামী ২৮ অক্টোবর। আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে খেলার সুযোগ থাকবে এই অলরাউন্ডারের। সেই লক্ষ্যেই দ্রুত অনুশীলন শুরু করতে যাচ্ছেন তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au