খেলাধুলা

মেসির নতুন ঠিকানা নিয়ে জল্পনা তুঙ্গে, লিভারপুলের ‘না’

  • 7:24 am - August 29, 2020

নতুন সময় ডেস্ক : ২০ বছরেরও বেশি সময়ের গভীর সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন মেসি। বার্সেলোনা ছাড়তে চান এই আর্জেন্টাইন তারকা। বার্সাকে জানিয়ে দিয়েছেন, এই ক্লাবে আর থাকবেন না। দ্রুত চুক্তি বাতিল করে নতুন ঠিকানা খুঁজতে চান আর্জেন্টাইন জাদুকর।

ম্যানচেস্টার সিটি এই আর্জেন্টাইনকে দলে নেওয়ার দৌড়ে সামনের সারিতে থাকলেও একাধিক ক্লাবের নাম রয়েছে জল্পনায়। তবে প্রিমিয়র লিগ জয়ী লিভারপুল কোচ জুর্গেন ক্লপ সাফ জানিয়ে দিলেন মেসির লিভারপুলে যোগদানের কোনও সম্ভাবনাই নেই। তবে মেসির অন্তর্ভুক্তি প্রিমিয়র লিগের জন্য দারুণ খবর হবে বলে মত প্রকাশ করলেন লিভারপুল বস।

পেপের ম্যানচেস্টার সিটির পাশাপাশি পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাসেও ঘাঁটি গড়তে পারেন লিও।

বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু লিভারপুল যে এই জল্পনায় একেবারেই নেই, সেটা ক্লপের মন্তব্যে পরিষ্কার হয়ে গেল। মেসিকে পেতে তিনি আগ্রহী কীনা? এমনই প্রশ্নের জবাবে লিভারপুল ম্যানেজার শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, ‘কোন কোচ মেসিকে দলে পেতে চাই না বলুন তো? আমিও খুশি হতাম মেসিকে দলে পেলে। কিন্তু এক্ষেত্রে সেই সম্ভাবনা একেবারেই নেই। ’
পাশাপশি ম্যানচেস্টার সিটিতে মেসির যোগদানের বিষয়টি জোরালো হওয়া প্রসঙ্গে জার্মান কোচ জানিয়েছেন, ‘নিঃসন্দেহে মেসির যোগদান সিটিকে আরও শক্তিশালী করে তুলবে।

ওদের হারানো আরও কঠিন হয়ে যাবে। মেসি স্পেন ছাড়া অন্য কোনও লিগে আজ অবধি খেলেনি। তাই প্রিমিয়র লিগের জন্যও মেসির যোগদান যথেষ্ট ইতিবাচক। সত্যি বলতে মেসির মত একজন ফুটবলারকে প্রিমিয়র লিগে সবাই দেখতে চাইছে। তবে আমার জানা নেই প্রিমিয়র লিগের এই বুস্ট প্রয়োজন আছে কীনা। ’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au