বিনোদন

মহেশ ভাট আমার বাবার মতো: রিয়া

  • 7:19 am - August 29, 2020

নতুন সময় ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক ঘটনা সামনে আসছে। তোলপাড় চলছে বলিউডে। সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে প্রযোজক মহেশ ভাটের অন্তরঙ্গতা নিয়ে আলোচনা তুঙ্গে। তাদের বিভিন্ন ভিডিও সামনে এসেছে।

এরপরই রিয়া দাবি করেছেন মহেশ ভাট তার বাবার মতো। খবর এনডিটিভির।
জানা গেছে, রিয়া সুশান্তের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ৮ জুন। তারপর মহেশ ভাটের সঙ্গেই প্রথম যোগাযোগ করেন তিনি।

আর এর ৬ দিন পর মৃত্যু হয় সুশান্তের।

যদিও রিয়া চক্রবর্তী দাবি করেছেন যে সুশান্ত সিং রাজপুত নাকি তাকে সেদিন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। সুশান্তের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কেন মহেশ ভাটের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন এই নিয়ে প্রশ্ন উঠেছে। তার সঙ্গে মহেশ ভাটের সম্পর্ক নিয়েও প্রশ্ন চিহ্ন তৈরি করেছে বিভিন্ন মহলে। যদি ও রিয়া জানিয়েছেন মহেশ ভাটকে তিনি বাবার মতো ভাবেন।

রিয়া বলছেন, ‘হ্যাঁ আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম সেদিন। কারণ ওনাকে আমি বাবার মত ভাবি। আমি ওনাকে ফোন করে বলেছিলাম যে আমি এগোতে পারছি না। সুশান্ত আমায় বেরিয়ে যেতে বলছে আর আমি খুব ভেঙে পড়েছি। তখন উনি আমায় বলেছিলেন যে, বাড়ি যাও এবং নিজের বাবার বিষয়ে ভাব। নিজে শক্ত থাকো। তুমি এভাবে ভেঙে পড়তে পারো না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে ওনার গার্লফ্রেন্ড বানিয়ে দেওয়া হল। এদিকে আমার বয়সী একটি মেয়ে আছে ওনার। আমার কি কারও সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার অধিকার ছিল না?’

রিয়া মহেশ ভাটের ছবি জালেবিতে অভিনয় করেছেন। সেই সময় থেকেই প্রযোজকের সঙ্গে তার যোগাযোগ। তিনি বলেছেন, ‘আমি সুশান্তের বাড়ি থেকে যেদিন বেরিয়েছি সেদিনই ফোন করেছিলাম ভাট সাহেবকে। সুশান্তের সঙ্গেও ওনার একটা সুন্দর সম্পর্ক ছিল। আমার অনেক আগে থেকেই ভাট সাবের সঙ্গে ওর পরিচয় ছিল। সুশান্ত একবার টুইট পর্যন্ত করেছিল যে মহেশ ভাটের সঙ্গে দেখা করার পর তার কেমন লেগেছিল। সুশান্তের কথাও তাহলে কেউ শুনছে না কেন?’

এমন খবরও প্রকাশ্যে এসেছিল যে মহেশ ভাট নিজে রিয়াকে বলেছিলেন সুশান্তের জীবন থেকে বেরিয়ে আসতে। যদিও রিয়া এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au