খেলাধুলা

চান্দিমালের ট্রিপল সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে

  • 6:03 pm - August 27, 2020
চান্দিমালের ট্রিপল সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে

খেলা; আগামী ২৪ অক্টোবর থেকে শ্রীলংকায় তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশের ক্রিকেটাররা এখনো সবাই একসঙ্গে হয়নি জড়ো। দলগতভাবে শুরু করেনি অনুশীলন। ব্যক্তিগতভাবে রুটিন মেনে অনুশীলন করছে কেবল।

৫ দিনের ম্যাচ খেলার আগে প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ম্যাচ তো দুরের কথা, নিজেদের মধ্যে ভাগাভাগি করে দীর্ঘ পরিসরের ম্যাচ প্র্যাকটিস এখনো অনেক দূরের পথ। অথচ, বাংলাদেশ ক্রিকেট দলের সফরকে সামনে রেখে শ্রীলংকায় চলছে গত ১০ আগস্ট থেকে চলছে প্রথম শ্রেনীর ক্রিকেট প্রিমিয়ার লিগ টায়ার ওয়ান।

বুধবার শ্রীলংকার সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল রীতিমতো ব্যাটে ঝড় তুলেছেন। শ্র্রীলংকা আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে সারাসেন্স এর বিপক্ষে ক্যারিয়ার সেরা ৩৫৪ নট আউট স্কোর করেছেন।

কাটুনায়েকে গ্রাউন্ডে এই ইনিংসে ৩৯১ বলে ৩৩ টি চার এর পাশে ৯টি ছক্কা মেরেছেন দিনেশ চান্দিমাল। ১২১টি প্রথম শ্রেনীর ম্যাচে এটি তার ২৫তম সেঞ্চুরি। ২০০৬ সালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে কলোম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে মাহেলা জয়বর্ধনের ৩৭৪ রানের ইনিংস এখনো শ্রীলংকার প্রথম শ্রেনীর ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত। আর মাত্র ২১টি রান হলেই সেই রেকর্ড টপকে ইতিহাস রচনা করতে পারতেন চান্দিমাল। চাইলে তা পারতেন চান্দিমাল। তবে আর্মি স্পোর্টস ক্লাবের স্কোর যখন ৬৪২/৮, তখন ক্লাবটির অধিনায়ক ইনিংস ঘোষনা করেছেন।

৪ নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম দিন ১৩৪ রানে ব্যাটিংয়ে ছিলেন।দ্বিতীয় দিন করেছেন টোয়েন্টি-২০ আমেজে ব্যাটিং ! অবশিষ্ট ২২০ রান করেছেন তিনি টি ব্রেকের আগে। এই আসরে ৮ম রাউন্ড শেষে চান্দিমালের সংগ্রহ ৩ সেঞ্চুরি,৪ হাফ সেঞ্চুরিতে ১০২৭ রান (গড় ৯৩.৩৬)।

শ্রীলংকার সম্ভাব্য টেস্ট স্কোয়াডের ব্যাটসম্যানদের সবাই আছেন রানে। থ্রিমানে (৭২৬),গুনাতিলাকা (৬৭৯),প্রিয়াঞ্জন (৬৭০),রোশন সিলভা (৬৬৮),কুশল পেরেরা (৬৫৬),জয়সুন্দরা (৬৩০) সবাই আছেন ফর্মে। ২৬ বছর বয়সী লাহিরু উদারা ১০৩৯ রানে টেস্ট অভিষেকের দাবি তুলেছেন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au