সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!
সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…
মোঃ রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের গ্রামনাহালী আদাবাড়ি গ্রামের গর্জন আলীর ছেলে মোঃ সোলায়মান মিয়া (২৬) নিখোঁজের ৪দিন পর গতকাল ২৭ আগস্ট রাত ৯ টায় ভাতকুড়ার বিল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসী দুপুর ২ টার দিকে ভাতকুড়া বিলে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেলে মির্জাপুর থানা পুলিশকে খরব দিলে রাত-৯টায় ফায়ার সার্ভিসের সহযোগীতায় লাশ উদ্ধার করে। পরে স্থানীয় ও পরিবারের লোকদের খবর দিলে তারা লাশ নিশ্চিত করে। লাশ উদ্ধারে সে সময় উপস্থিত ছিলেন – দীপংকর ঘোষ (সিনিয়র সহকারী পুলিশ সুপার), মোঃ সায়েদুর রহমান (ওসি) মির্জাপুর এবং মহেড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বাদশা মিয়া।
পুলিশ ও এলাকাবাসী জানান, ৪ দিন আগে সোলাইমান নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে খোঁজে পাওয়া যায়নি। সোলাইমানের সঙ্গে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার হাবলা গ্রামের দুবাই প্রবাসী সফিউদ্দিনের স্ত্রীর সোনিয়া আক্তার (২২) এর দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয় বলে জানা যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জের ধরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
সোলায়মানের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর যাবৎ সোলায়মানের সাথে পরকীয়া সম্পর্ক চলছে আর তারই জের ধরেই সোনিয়ার চক্রান্তে তার ভাই, বাবা অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে হত্যাকান্ড ঘটিয়েছে বলে তাদের অভিযোগ। পুলিশ অভিযুক্ত সোনিয়া আক্তার (২২)ও তার বাবা- বাদশা মিয়া ( ৬৫) কে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজীম জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ আজ বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরকীয়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে তিনি বলেন।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au