জাতীয়

মানুষের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে মারওয়া ফাউন্ডেশন

  • 11:15 am - April 27, 2020
মানুষের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে মারওয়া ফাউন্ডেশন

ঢাকা: করোনার থাবায় স্থবির গোটা বিশ্ব। বাংলাদেশেও মহামারী করোনা ভাইরাস আক্রান্তের বাহিরে নয়। গত ৮ মার্চ প্রথম ৩ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলে দেশে। এর পর থেকে তা বেড়েই চলছে। একই সঙ্গে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও।

মূলত করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই লকডাউনে আছে বাংলাদেশ। ফলে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেনীর মানুষ৷

করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সংগঠন মারওয়া ফাউন্ডেশন। অন্যসব সময়ের মত এবারও ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষদের সহায়তা করা হয়েছে। বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়েছে নিত্য পণ্য উপহার হিসেবে।

গত মার্চ থেকে রমজান পর্যন্ত দু’হাজার পরিবারের হাতে নিত্য পণ্য উপহার হিসেবে তুলে দেয় মারওয়া ফাউন্ডেশন। এ ছাড়া করোনার মাঝেও জীবিকার তাগিদে বের হওয়া বা খাবারের সন্ধানে রাস্তায় বের হওয়া মানুষদের মাঝেও রান্ন করা খাবার বিতরণ করে মারওয়া ফাউন্ডেশন।

এদিকে মারওয়া ফাউন্ডেশন পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজার আগের দিন ২৪ এপ্রিলও ২৪৩ টি পরিাবরের হাতে রমজানের উপহার সামগ্রী পৌঁছে দেয়। এ ছাড়া ২৫ এপ্রিল প্রথম রমজানে ৩০০ শতাধিক মানুষের মঝে রান্না করা ইফতার বিতরণ করে।

মারওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হোসাইন তারেক ও সহ প্রতিষ্ঠাতা নাহিয়ান ফারাবির তত্ত্বাবধানে সংগঠনের সদস্য হাসান মাহমুদ, শারমিন আক্তার সুমি, ইকবাল আলম, মাহফুজ আলম, অভি, সঞ্জিব রয়, ড. আশীষ সমাদ্দার, অরবিন্দ সাহা, মেহেদী হাসান, শাহজালাল সজীব অসহায়, কর্মহীন মানুষের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এছাড়া সংগঠনের প্রায় ৫০ জন সেচ্ছাসেবক দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানব সেবায়।

মারওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সব সময় অসহায় মানুষের পাশে থাকবে মারওয়া ফাউন্ডেশন। নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে মানুষের মুখে হাসি ফোটানোর।

এর আগে বছরের শুরুতে এতিম শিক্ষার্থীদের নতুন পোশাক বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সহ সারা বছরই মানব কল্যাণ মূলক কাজের সাথে নিজেদের সম্পৃক্ত রেখেছে মারওয়া ফাউন্ডেশন।

 

নতুন সময়/কেবিসি

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au