অনুপম দে, বাঘারপাড়া(যশোর) :স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি সুভাষ দেবনাথ অভিরামের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়ামাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব রায় বলেন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। শোককে শক্তিতে রূপান্তর করে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। মানুষের মৌলিক অধিকার রক্ষায় বঙ্গবন্ধু সারাজীবন সংগ্রাম করে গেছেন। বিএনপি ও জামায়াতের দলে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র করতে পারে। এ ব্যাপারে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, এই মানুষটার জন্ম না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন তা আজ বাস্তবায়িত হচ্ছে।
এ সময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলি। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি মাষ্টার আবু বক্কর শিকদার,আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজা, ঈমান আলী মিনা,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জান লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহাজালাল, যুবলীগনেতা রিয়েল হোসেন, যুবলীগ নেতা উজ্জল দেবনাথ, ধলগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কোমল সিদ্দিকী,ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি রাজু মিনা, সাধারন সম্পাদক মেহেদি হাসান শুভ প্রমূখ।
আলোচনাসভা শেষে বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন ।