বিনোদন

সুশান্তের মৃত্যু তদন্তে রহস্য ঘনীভূতই হচ্ছে

  • 8:59 am - August 23, 2020

নতুন সময় ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে কাজ করছে সিবিআই। দিন যতই যাচ্ছে, অভিনেতার মৃত্যুর রহস্য ততই ঘনীভূত হচ্ছে। মামলা হয়ে উঠছে জটিল। তদন্তে বেরিয়ে আসা নতুন নতুন তথ্যে সিস্মিত সবাই।

সত্যিই কি সুশান্ত আত্মহত্যা করেছেন নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র- এমন জিজ্ঞাসা অনেকের। তাছাড়া সুশান্তের প্রতিবেশী যে অভিযোগ করেছেন, তা আরও বিস্ফোরক।  ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর, সুশান্তের বাড়ির আলো ১৩ তারিখ রাতেই বন্ধ করে দেওয়া হয়েছিল। যে সময় বাড়ির আলো বন্ধ হয়েছিল, সাধারণত সেই সময় আলো বন্ধ হয় না।

প্রতিবেশীর দাবি, ১৩ তারিখ রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৪৫ মিনিটের মধ্যে সুশান্তের ফ্ল্যাটের সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র রান্নাঘরের আলো জ্বলছিল। এর আগে কোনোদিনও তার বাড়ির আলো এত তাড়াতাড়ি বন্ধ করে দিতে দেখা যায় নি। সুশান্তকে ভোর ৪টা পর্যন্ত জেগে থাকতেই দেখা যেত। তাই অভিনেতার ঘরের আলোও জ্বলতো। আলো রাতে বন্ধ হয় না বললেই চলে। তবে, ওইদিন সমস্ত আলো বন্ধ ছিল। আর ১৩ তারিখ বাড়িতে কোনও পার্টিও হয়নি।

প্রতিবেশীর এমন দাবিতে সুশান্ত মৃত্যু রহস্য নতুন মোড় নিলো। পাশাপাশি, প্রতিবেশীর এই দাবিতে সিদ্ধার্থ পিঠানির ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সিদ্ধার্থ পিঠানি ও দীপেশ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, বাড়ির ওয়াচম্যানকে তিনি চাবিওয়ালাকে ফোন করতে বলেছিলেন। অথচ, ওয়াচম্যান জানান, তার কাছে কেউ এসে কিছুই বলেন নি।

শুক্রবার (২১ আগস্ট) চাবিওয়ালা জানান, তাকে সিদ্ধার্থ পিঠানিই ফোন করেছিলেন। এখানেই শেষ নয়, লক ভাঙার সঙ্গেই তাকে চলে যেতে বলা হয়। ঘরের দিকে তাকাতেও দেওয়া হয়নি।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au