আন্তর্জাতিক

করোনায় মৃতদের ময়নাতদন্তে উঠে এল ভয়ঙ্কর তথ্য

  • 8:43 am - August 23, 2020

নতুন সময় ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন বিশ্বজুড়ে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। আমেরিকা-ইউরোপের পর বর্তমানে করোনার ‘হটস্পটে’ পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত।

বিশ্বজুড়ে মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হলেও সুস্থ হয়ে ওঠার হার বেড়েছে। কিন্তু তারপরও প্রশ্ন থেকেই যাচ্ছে। করোনাকে হারালেও আসলেই কি ‘সুস্থ’ হচ্ছে আক্রান্তরা। সম্প্রতি একাধিক মৃত রোগীর দেহে ময়নাতদন্তে কিন্তু উঠে আসছে এক অন্য ছবি, নয়া তথ্য।

দেখা গেছে, করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হলেও দেহে মারাত্মক প্রভাব পড়ছে এই রোগের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানবদেহে করোনার আশ্রয়স্থল ফুসফুস। এছাড়াও দেহের গুরুত্বপূর্ণ অংশে রক্তজমাট বাঁধার ঘটনাও চিন্তায় ফেলছে চিকিৎসকদের। মোট ১০টি মরদেহে এই ময়নাতদন্তের পরীক্ষা করা হয়েছে। তবে পরীক্ষার জন্য এই সংখ্যা নিতান্তই কম। তবে এই ধরনের পরীক্ষা এটাই প্রথম।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা এই পরীক্ষাটি করেন। সেখানে দেখা গেছে, করোনাভাইরাস দেহে নির্মূল হওয়ার পরও ফুসফুসে প্রদাহ কিংবা রক্তজালে ফাটল তৈরি করছে। শুধু ফুসফুস নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে কিডনিও। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার পরও ৯ জনের দেহে থ্রম্বোসিস (রক্ত জমাট বেঁধে যাওয়া রোগ) দেখা গেছে এবং তা হৃদপিন্ড, ফুসফুস এবং কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গে।

গবেষকরা জানাচ্ছেন, এই নয়া তথ্য কোভিড চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। চিকিৎসা চলাকালীন কোন কোন ওষুধ দিলে রক্ত জমাট বাঁধাকে আটকানো যাবে তা বোঝা সম্ভব হবে। ২২ থেকে ৯৭ বছরের রোগী যারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে তাদের দেহে এই ময়নাতদন্ত করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au