জাতীয়

শিশুদের মাধ্যমে নিঃশব্দে ছড়াচ্ছে করোনা

  • 6:31 am - August 21, 2020

নতুন সময় ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত সারা বিশ্ব। এখনও পর্যন্ত সফল কোন প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে একযোগে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস।

ভাইরাসটির তাণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, ইতালি, স্পেন, মেক্সিকো ও ফ্রান্সের মতো দেশ। দিশেহারা হয়ে পড়েছে আধুনিক চিকিৎসাবিজ্ঞান। এখন পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৮ হাজার ৫৪০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৯২ জনের।

চীনের উহান শহরে করোনা ভাইরাস উৎপত্তি হওয়ার কয়েক মাস পেরিয়ে গেলেও সংক্রমণের যে চিত্রটা সামনে আসছে, তাতে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে যে, এই গোষ্ঠী সংক্রমণের ক্ষেত্রে শিশুদের একটা বড় ভূমিকা রয়েছে।

গবেষকরা জানিয়েছেন, শিশু কিংবা অল্প বয়স্কদের মাধ্যমেই নিঃশব্দে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। আর তাতেই মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে বয়স্করা। জার্নাল অব পেডিয়াট্রিক্স পত্রিকায় এই সংক্রান্ত সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমেরিকার মাসাচুসেটস জেনারেল হাসপাতালে গবেষকরা জানিয়েছেন, ১৯২ জনের ওপর সমীক্ষা চালানো হয়েছে, যাদের বয়স ০ থেকে ২২ বছর।

এই সমীক্ষার প্রধান গবেষক লয়েল ওয়ংকার বলেন, সংক্রমিত হওয়ার প্রথম দুদিন শিশুদের শরীরে ভাইরাস যে পরিমাণে থাকছে তা চমকে দেওয়ার মতো। ভাইরাসের উপস্থিতিতে এত বেশি পরিমাণ থাকবে তা আশা করা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

লয়েল ওয়ংকার আরও বলেন, হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা করার জন্য অনেক প্রোটেকশনে নেওয়া হচ্ছে, অথচ তার থেকে অনেক বেশি ভাইরাস আছে এমন একটি শিশু সুস্থভাবে চলাফেরা করছে, ফলে তার থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা অনেক বেশি।

অদূর ভবিষ্যতের স্কুল, ডে কেয়ার সেন্টার খোলা যাবে কি না তার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা চলছে। এই প্রসঙ্গে আর এক চিকিৎসক আলেসিও ফাসানো জানিয়েছেন, শিশুরা এই ভাইরাস থেকে অব্যাহতি পাচ্ছে না।

তিনি আরও বলেন, এই মহামারির সময়ে মূলত উপসর্গযুক্ত করোনা আক্রান্তদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। তাই বয়স্করাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে উল্লেখ করা হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে, উপসর্গ না থাকলেও শিশুদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা কম নয়।

সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য হার্ভার্ড গেজেট, এনবিসি বোস্টন

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au