আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিন নেওয়ার পর কেমন আছেন পুতিনের মেয়ে?

  • 6:14 am - August 21, 2020

নতুন সময় ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল, ইতালি, স্পেন, মেক্সিকো ও ফ্রান্সের মতো দেশ। এর তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে আধুনিক চিকিৎসাবিজ্ঞান।

এখনও পর্যন্ত সফল কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে একযোগে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। ইতোমধ্যে বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে ২ কোটি ২৮ লাখ ৫৮ হাজার ৫৪০ জনকে আক্রান্ত করেছে করোনাভাইরাস। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৯২ জনের।
এমন অবস্থায় যখন একটি প্রতিষেধকের আশায় প্রহর গুনছে বিশ্ববাসী, ঠিক তখনই সফল ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী হইচই ফেলে দেয় রাশিয়া।

রাশিয়ার এই ভ্যাকসিনটি সর্বপ্রথম প্রয়োগ করা হয় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে ইয়েক্যাতেরিনাকে। এদিকে, রাশিয়ার করোনা প্রতিষেধক নেওয়ার পর পুতিনের মেয়ে ইয়েক্যাতেরিনা মারা গেছেন বলে হু হু করে খবর ছড়িয়ে পড়েছিল নেট জগতে। কিন্তু সেটা কি সত্যি?

বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক “স্পুটনিক-৫” নিয়ে এসে সারাবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল “ফার্স্ট বয়” রাশিয়া। প্রতিষেধকের কার্যকারিতা বোঝাতে নিজের মেয়ের শরীরেও প্রতিষেধক প্রয়োগ করিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। তারপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল একটি ছবি যেখানে একটি মেয়েকে প্রতিষেধক দেওয়া হচ্ছে। সেখানে মেয়েটিকে পুতিনের মেয়ে হিসেবে দাবি করা হলেও পরে ভুয়া খবর বলে জানা যায়।

ঠিক একইরকমভাবে টরোন্টো টুডের প্রতিবেদনের পর গোটা সোশ্যাল মিডিয়ায় রব ওঠে প্রতিষেধকের ফলে প্রাণ হারিয়েছেন পুতিন কন্যা। গোটা টুইটার তোলপাড় হয়ে যায় এই খবরে। তবে এই খবর সম্পূর্ণ ভুয়া।

কারণ পুতিনের মেয়ের মৃত্যুর বিষয়ে যে ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে, সেটি একটি জ্যোতিষ বিষয়ক ওয়েব সাইট। এমনকি সেখানে এও লেখা রয়েছে যে বিষয়টি সত্যি হতে পারে আবার নাও হতে পারে। এছাড়াও পুতিন কিংবা ক্রেমলিনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। রাশিয়ার কোনও সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়নি। সূত্র: জিনিউজ

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au