বিনোদন

অপু আউট মাহি ইন, নায়ক রোশান

  • 8:35 am - August 20, 2020

নতুন সময় ডেস্ক : সরকারি অনুদানের ছবি ‘আশীর্বাদ’ থেকে চুক্তিবদ্ধ হওয়ার মাত্র দু’দিনের মধ্যে বাদ পড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।আর তার জায়গায় নায়িকা হিসেবে চূড়ান্ত হলেন মাহিয়া মাহি। এই ছবি দিয়ে প্রথমবারের মতো নায়ক রোশানের সঙ্গে জুটি বাঁধছেন মাহি।

ছবির প্রযোজক জেনিফার ফেরদৌস বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নিজেই। তিনি জানান, অবশেষে আশীর্বাদ ছবির প্রধান নারী চরিত্র সুবর্ণার জন্য মাহিয়া মাহিকে আমরা চুক্তিবদ্ধ করেছি। আশা করছি ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকার সঙ্গে আমাদের কাজের দারুণ অভিজ্ঞতা হবে।
ছবিটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। ছবিটি নিয়ে উচ্ছ্বসিত মাহি বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির সুবর্ণা চরিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর চরিত্র। মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। প্রধান চরিত্রে থাকতে পেরে আমি উচ্ছ্বসিত ও গর্বিত।

চলচ্চিত্রটির গল্প শুনে মুগ্ধ ছবির নায়ক রোশানও। তিনি গণমাধ্যমে জানান, এরকম ছবির একটা অংশ হতে পেরে আমার ভালো লাগছে। তাছাড়া মাহিকে আমার বিপরীতে আমি নিজেকে খুবই লাকি মনে করছি কেননা মাহিয়া একজন মেগাস্টার এতে কোনো সন্দেহ নেই। ছবির চুক্তি অনুষ্ঠানেই তার সাথে আমার চমৎকার বোঝাপড়া হয়ে গেছে।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম ‘আশীর্বাদ’। এর আগে মঙ্গলবার প্রযোজক জেনিফার ফেরদৌস নিজেই ফেসবুকে লাইভে অপু বিশ্বাসকে বাদ দেয়ার ঘোষণা দেন। তিনি জানান, অপু বিশ্বাসের অপেশাদারিত্বের কারণেই এ সিনেমা থেকে তাকে বাদ দেয়া হয়েছে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au