খেলাধুলা

লিঁওকে হারিয়ে ফাইনালে বায়ার্ন

  • 8:34 am - August 20, 2020

নতুন সময় ডেস্ক : পর্তুগালের লিসবনে বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের এক লেগের সেমিফাইনালে মাঠে নামে বায়ার্ন মিউনিখ ও লিঁও। ফাইনালে ওঠার এই লড়াইয়ে লিঁওকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বায়ার্ন। হ্যান্স ফ্লিকের শিষ্যরা এগিয়েও যায় ১৮তম মিনিটে। জশুয়া কিমিচের লং পাস থেকে বল পেয়ে রাইট-উইং ধরে ক্ষিপ্র গতিতে এগিয়ে যান নাব্রি। এরপর লিঁওর রক্ষণভাগকে তছনছ করে নেন জোরালো শট। গোলরক্ষক অ্যান্থনি লোপেজকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে যায় জালে।
প্রথম গোলের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বায়ার্ন। ৩৩তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন নাব্রি। রবার্ট লেভানডভস্কি গোলের সহজ সুযোগ নষ্ট করলেও মিস করেননি জার্মান মিডফিল্ডার। দ্বিতীয় গোল হজমের পর অবশ্য ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লিঁও। বিরতি থেকে ফিরে বার কয়েক আক্রমণ চালায় তারা। কিন্তু ব্যবধান গোছানো সম্ভব হয়নি ফরাসি ক্লাবটির। উল্টো শেষ মুহূর্তে আবারও পিছিয়ে পড়ে তারা।

এবার আর সুযোগ মিস করেননি লেভা। ৮৮তম মিনিটে ফ্রি-কিক থেকে কিমিচের আরেকটি পাসে লিঁওর জালে বল জড়িয়ে দেন পোলিশ স্ট্রাইকার। বায়ার্নের জার্সিতে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা লেভার এটি সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫তম গোল। আর চলতি চ্যাম্পিয়নস লিগে ১৫তম।

চ্যাম্পিয়নস লিগে নিজেদের ইতিহাসে বায়ার্নের এটি ১১তম ফাইনাল হতে যাচ্ছে। তার মধ্যে ষষ্ঠ শিরোপা জয়ের জন্য জার্মান জায়ান্টরা মুখোমুখি হবে আরেক ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি)।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au