বিনোদন

নাটকে ফিরছেন সাবিলা নূর

  • 8:14 am - August 16, 2020

নতুন সময় ডেস্ক : সময়ের ব্যস্ত অভিনেত্রী সাবিলা নূর। করোনা ভাইরাসের কারণে রোজার ঈদে অনেকটা আড়ালেই ছিলেন তিনি। তবে গত কোরবানির ঈদে কয়েকটি নাটক নিয়ে পর্দায় ফিরেছেন এ তারকা। যদিও দুই ঈদ একইভাবে কেটেছে তার। এ সময়ে বাসাতেই ছিলেন সাবিলা নূর। যদিও দুই ঈদ কেটেছে নিজের বাবা-মাকে ছাড়া। কারণ তারা দেশে ছিলেন না। এবার দুই ঈদেই কেটেছে শ্বশুরবাড়িতে। নতুন খবর হচ্ছে- দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন তিনি।

জানালেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং হতে পারে কিছুদিনের মধ্যে। সেটি নিয়েই হয়তো ফিরবেন তিনি। এছাড়া কিছু স্ক্রিপ্ট হাতে আছে। সেগুলো পড়বেন। তারপর ভালো লাগলে কাজের সিদ্ধান্ত নেবেন।

ঈদের আগের নাটকের শুটিং নিয়ে সাবিলা নূর বলেন, ‘এ ক্ষেত্রে আমি হয়তো অনেক লাকি। কারণ যেসব পরিচালকের সঙ্গে কাজ করেছি তারা অনেক সতর্কতা ও সচেতনতা মেনে চলেছেন। যেমন, আমি যেখানে শুটিং করেছি সেসব জায়গা কিছুক্ষণ পরপর জীবাণুমুক্ত করা হয়েছে। সবার কাছে হ্যান্ড স্যানিটাইজার ছিল। এতে করে সবাই নিজেকে জীবাণুমুক্ত রেখেছেন। মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। বাইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি। আর শুটিং ইউনিটের যদি কেউ বাইরে যেত, ফিরে আসা মাত্র তাকে জীবাণুমুক্ত করা হতো। খুবই সীমিত মানুষ নিয়ে কাজ করা হয়েছে। এজন্য স্ক্রিপ্টে বেশকিছু পরিবর্তন এসেছে। অনেক পরিচালককে এক ঘরের মধ্যে অনেক কাজ শেষ করতে হয়েছে। এতে করে তারা নিজেদের সৃজনশীলতা কাজে লাগিয়ে স্ক্রিপ্টটাকে ভিন্নভাবে নিয়ে ব্যতিক্রম কাজ করতে পেরেছেন।’

ঈদের ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘রোজার ঈদে কোনো কাজ করা হয়নি। পুরনো দুটি নাটক প্রচারিত হয়েছিল। তারপর কোরবানির ঈদ সামনে রেখে বেশকিছু কাজ করেছি। এবার চেষ্টা করেছি ভিন্ন টাইপের কিছু করার। সেই জায়গা থেকে দর্শকদের উপহার দিতে গিয়ে দর্শকই আমাকে উপহার দিয়ে ফেলেছে।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au