খেলাধুলা

বিশ্ব যে ৫টি রেকর্ডের একমাত্র মালিক ধোনি

  • 8:01 am - August 16, 2020

নতুন সময় ডেস্ক : মহেন্দ্র সিং ধোনি, যিনি ক্রিকেট বিশ্বে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে পরিচিত। মহাকাব্যিক ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে ইতি জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্র। তবে বিদায় নিলেও বিশ্ব ক্রিকেটে ভারতীয় এই উইকেটকিপার-ব্যাটসম্যান যে প্রোজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন তা বলাই বাহুল্য।

এক ধোনির হাত ধরে ক্রিকেটে কি-না পেয়েছে ভারত। তার নেতৃত্বে টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদও পেয়েছে ক্রিকেট বিশ্বের বৃহত্তম দেশটি।

সমকালীন ক্রিকেটের রেকর্ড বইয়ের অনেকটা জায়গায়ই ‘ক্যাপ্টেন কুল’ ধোনির দখলে। ১৬ বছরের ক্যারিয়ারে অসংখ্য অর্জনের মধ্যে কিংবদন্তি এই ক্রিকেটারের রয়েছে এমন পাঁচটি রেকর্ড, যা ক্রিকেট ইতিহাসে আর কারও নেই!

ধোনির সেই রেকর্ডগুলো কী? দেখে নিন এখানে-

১. বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি আলাদা আইসিসি ট্রফি জিতেছেন ধোনি। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি।

২. সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও ধোনির ঝুলিতে। মোট ৩৩২টি ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। ২০০টি ওয়ানডে, ৬০টি টেস্ট এবং ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে দলের দায়িত্ব কাঁধে খেলেছেন মাহি, যা রেকর্ড। এই তালিকায় তার পরে রয়েছেন রিকি পন্টিং। ৩২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।

৩. অধিনায়ক হিসেবে দলকে সবচেয়ে বেশিবার ফাইনালে পৌঁছে দেওয়ার কৃতিত্বও ধোনির দখলে। ছয়টি মাল্টি-ন্যাশনাল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল খেলেছে দল। যার চারটিতেই জয়ী ভারত।

৪. ওয়ানডেতে সবচেয়ে বেশি নট-আউট থাকার রেকর্ডও ধোনির ঝুলিতেই। মোট ৮৪টি ম্যাচে অপরাজিত থেকেছেন তিনি। তার পরই রয়েছেন দক্ষিণ আফ্রিকার শন পোলক। ৭২টি ম্যাচে নট-আউট ছিলেন তিনি।

৫. আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের মালিকও মাহি। ৩৫০টি ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়ে ১২৩টি স্টাম্প করেছেন তিনি। আর তার ডিআরএস নিয়ে কোনো প্রশ্নই চলে না। ভারতীয় হিসেবে সবচেয়ে বেশিবার ডিসিশন রিভিউ সিস্টেমে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au