রাজনীতি

সরকার লোকদের কৌশলে চুরির সুযোগ দিচ্ছে: রিজভী

  • 7:41 am - April 25, 2020
মনোবল হারাবেন না, বাধা আসলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করবোই: নেতাকর্মীদের রিজভী

ঢাকা: সরকার নিজ দলের লোকদের পেট ভরানোর জন্য নানা কৌশলে ত্রাণের মালামাল চুরি করার সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম।

শনিবার (২৫ এপ্রিল) সূত্রাপুর এলাকায় রায়সা বাজার মোড়ে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সুত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় রিজভী বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিদিন মৃত্যুর খবর আসছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পাশাপাশি অনেক মানুষ না খেয়েও মারা যাচ্ছে। কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কোনও কাজ নেই। লকডাউনে মানুষ ঘরে বন্দি কাজ পাবে কোথায়। তাদের সহায়তা করার জন্য বিভিন্ন পাড়া-মহল্লায় জেলায় মহানগরীতে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে আসছে। গরিব-দুস্থদের মাঝে চাল ডাল তেল আলু বিতরণ করছেন বিএনপির নেতাকর্মীরা।’

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা যখন নিজেদের পকেটের টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করে মানুষকে দিচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতাসীন দলের লোকদের খাটের নিচ থেকে তেল বেরুচ্ছে। গর্তের ভেতর থেকে চাল বের হচ্ছে। গ্রামের খড়ের পালার ভেতর থেকে হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে। এটা কি জনকল্যাণমূলক সরকারের চরিত্র?’

তিনি আরও বলেন, ‘সরকারের তো এই মুহূর্তে এমনভাবে নেমে আসা উচিত যাতে প্রতিটি মানুষ কিছু পায়, প্রতিটি মানুষের পেট ভরে। তা না করে দলীয় লোকদের পেট ভরানোর জন্য নানা কৌশলে কায়দায় চুরি করার সুযোগ দেয়া হচ্ছে। এভাবে চলতে পারে না।’

ত্রাণ বিতরণের সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘আজকে সারা বিশ্বে মহামারি চলছে। বাংলাদেশে মহামারি মোকাবেলায় সাহস নিয়ে সবাইকে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে। আমাদের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে। অসহায় মানুষ যাতে না খেয়ে মারা না যায় সেই ব্যবস্থা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত ছিল। কিন্তু সরকার সেটা করেনি। তবে বিএনপি নেতাকর্মীরা অসহায়, দুস্থ ও গরিব মানুষের পাশে আছে এবং থাকবে।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au