খেলাধুলা

মেসির সঙ্গে স্বপ্নের জুটি বাঁধবেন রোনাল্দো? ‘অসহায়’ জুভেন্তাসকে প্রস্তাব বার্সার!

  • 6:37 pm - August 13, 2020

নতুন সময় ডেস্ক : এবার কি একই জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্দো? অসম্ভব হলেও এমন কিছু দেখা যেতে পারে এবার বার্সেলোনাতেই। জুভেন্তাস নাকি আর্থিক চাপে ছেড়ে দিতে চাইছে রোনাল্দোকে। আর তাঁকে কিনতেই নাকি এবার হাত বাড়িয়েছে মেসির বার্সা!

মাদ্রিদের পর্ব চুকিয়ে ইতালির জুভেন্তাসে পা রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্দো। সঙ্গে ছিল বছরে রেকর্ড ৩১ মিলিয়ন ইউরোর বেতন!
বেকায়দায় পড়েছে জুভেন্তাস। আর তাই নাকি খোদ রোনাল্দোকে বিক্রি করে দিতে চাইছে তাঁরা।
CR7-কে কিনতে নাকি এই দুঃসময়েও ঝাপিয়েছে বহু নামীদামী ক্লাব। অবাক করার মতো তথ্য হল, সেই তালিকায় নাকি রয়েছে লিওনেল মেসির বার্সালোনাও!

তিনি তখন রিয়াল মাদ্রিদের নয়ণের মণি। তাঁকে ছেড়ে দেবে রিয়াল, একথা স্বপ্নেও ভাবেননি তাঁর ভক্তরা। শেষমেশ অবশ্য মাদ্রিদের পর্ব চুকিয়ে ইতালির জুভেন্তাসে পা রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্দো। সঙ্গে ছিল বছরে রেকর্ড ৩১ মিলিয়ন ইউরোর বেতন! কিন্তু অনেকেই বলেন, রিয়ালের থেকে জুভেন্তাসের রোনাল্ডো যেন পড়ন্ত বিকেল। বিপুল অর্থ দিয়েই জুভেন্তাসের প্রত্যাশা পূরণ করতে পারেননি পর্তুগিজ দেবতা। সেইসঙ্গে রয়েছে সাম্প্রতিক করোনা মহামারীর ছোবল। বেকায়দায় পড়েছে জুভেন্তাস। আর তাই নাকি খোদ রোনাল্দোকে বিক্রি করে দিতে চাইছে তাঁরা। আর CR7-কে কিনতে নাকি এই দুঃসময়েও ঝাপিয়েছে বহু নামীদামী ক্লাব। অবাক করার মতো তথ্য হল, সেই তালিকায় নাকি রয়েছে লিওনেল মেসির বার্সালোনাও!

এই খবর প্রকাশ্যে আসতেই ফুটবল বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। তাহলে কি এবার মেসির সঙ্গে স্বপ্নের জুটি বাঁধতে চলেছেন ক্রিশ্চিয়ানো? বিপক্ষ ডিফেন্ডারদের এবার কি তবে রাতের ঘুম উড়তে চলেছে? এখন থেকেই উত্তজনায় ফুটছে ফুটবল দুনিয়া।

আসলে করোনাভাইরাসের কারণে অধিকাংশ ফুটবল ক্লাবেরই আর্থিক অবস্থা টালমাটাল হয়ে গিয়েছে। ব্যতিক্রম নয় জুভেন্তাসও। তবে, বার্সালোনা, রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলির বিষয় আলাদা। বিত্তশালী ক্লাব হিসেবে এরা পৃথিবীর সম্ভ্রম কুড়িয়েছে আগেই। তাই এই পরিস্থিতিতে ক্রিশ্চিয়ানো রোনাল্দোকে বেচে দিতে চাইছে জুভে। আর সেখানেই নাকি হাত বাড়িয়েছে বার্সা। সম্প্রতি বিবিসি ৫ রেডিওর লাইভ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগি।

যদিও অনেক ফুটবল বিশেষজ্ঞই বলছেন, এই দলবদল প্রায় অবিশ্বাস্য। তবু বালাগি হলেন ‘ক্রিশ্চিয়ানো রোনাল্দো

: দ্য বায়োগ্রাফি’র লেখক। তাই তাঁর কথা একেবারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। যদিও গত কয়েক দিন ধরে গুঞ্জন ওঠে, জুভেন্তাস ছেড়ে পিএসজি’তে যেতে পারেন রোনাল্দো। জুভের হয়ে টানা দুটি মরসুম চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠতেও ব্যর্থ রোনাল্ডো। তাই নাকি তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ হতে পারে পিএসজি। তা হলে তাঁকে খেলতে দেখা যাবে অপর তারকা নেইমারের সঙ্গে।

রোনাল্দোজুভেন্তাস ছাড়তে চাইছেন বলে পাকা খবর বাজারে। কিন্তু স্প্যানিশ সাংবাদিক বালাগি বলেন, রোনাল্ডোর জন্য বছরে ৩০ মিলিয়ন (কর পরবর্তী) ইউরো খরচের চাপ আর নিতে পারছে না জুভেন্তাস। তাই রোনাল্ডোকে আর বইতে চাইছে না তাঁরা। ওই সাংবাদিকের কথায়, ‘গত ৬ মাসে ওর সঙ্গে রিয়াল মাদ্রিদের নাম জড়িয়েছিল। রিয়াল বলেছে, কোনও সুযোগ নেই, রোনাল্দো ফিরছে না। এই পরিস্থিতিতে রোনাল্ডোকে পেতে চাইছে অনেক ক্লাবই, নাম রয়েছে বার্সেলোনারও!’

হবে কি তবে সেই জুটি? মেসি-রোনাল্দো। দৌড়বেন, ড্রিবল করবেন, কোটি টাকার পাস বাড়াবেন একে-অপরকে, গোলের পরমুহূর্তেই জড়িয়ে ধরবেন দুজন দুজনের গলা! দেখা যাবে এমন দৃশ্য? একমাত্র জানেন ফুটবল ঈশ্বর।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au