বিনোদন

করোনা নিয়ে গান ‌‌‘থ্যাঙ্ক ইউ বাংলাদেশ’

  • 7:03 am - August 11, 2020

নতুন সময় ডেস্ক : করোনা ভাইরাসের ধাক্কায় সব কিছু স্থবির হয়ে গেছে। করোনার কালো মেঘে যেন সব ঢেকে যাচ্ছে। নেই সেই কাকডাকা ভোরে ফসলের আঁকাবাঁকা পথ ধরে হেঁটে যাওয়া বিদ্যালয়গামী শিক্ষার্থীদের দল। নেই সেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মযজ্ঞে কেটে যাওয়া দিনগুলো। বাংলার মানুষ আজ হাফিয়ে উঠেছে। গৃহবন্দী হয়ে রয়েছে দিনের পর দিন। দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল।

অনেকেই কাজ হারিয়ে দিশেহারা হচ্ছেন। এরই মাঝে বাংলার আবার সুদিন ফেরানোর জন্য একঝাঁক বাংলা মায়ের অদম্য সন্তানেরা নিরন্তর কাজ করে চলেছেন। তাঁরা পেশায় কেউ ডাক্তার, পুলিশ, সাংবাদিক, সামরিক বাহিনীর সদস্য অথবা সরকারী কর্মকর্তা-কর্মচারী। মৃত্যুর ঝুঁকিকে তুচ্ছ করে, নিজ পরিবারের কথা চিন্তা না করে, শুধু বাংলার সুদিন ফেরার লক্ষ্য নিয়েই তাঁরা অবিরাম কাজ করে চলেছেন।

ইতিমধ্যেই তাঁদের অনেকেই শহীদ হয়েছেন। ১৯৭১ সালে এই বাংলাদেশকে হানাদার মুক্ত করার জন্য যেমন জেগে উঠেছিলেন বাংলার সূর্য সন্তান মুক্তিযোদ্ধাগণ, তেমনি আজ তাঁরাও জেগে উঠেছেন বাংলার ক্রান্তি লগ্নে। তাঁদের প্রতি বাংলার প্রতিটি মানুষ আজীবন কৃতজ্ঞ থাকবে। আমারাও বিশ্বাস করি, আবারও বাংলা তার স্বরূপে খুব তাড়াতাড়ি ফিরবে। তাঁদের এই অসীম অবদানের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এর একটি ক্ষুদ্র প্রচেষ্টা। যার নাম Thank you Bangladesh।

এই প্রজেক্টে চারটি দেশাত্ববোধক গানকে নতুনভাবে সাজনো হয়েছে। যেখানে প্রথম অংশে, করোনা পরিস্থিতির পূর্বে বাংলার চিরাচরিত অপরূপ সৌন্দর্য দেখানো হবে। দ্বিতীয় গানের দৃশ্যে করোনা পরিস্থিতিতে বাংলার অবস্থা চিত্রায়িত হবে। তৃতীয় গানের দৃশ্যে বাঙালীর করোনা মোকাবেলায় সম্মুক যোদ্ধাদের জেগে ওঠার চিত্র চিত্রায়িত হবে এবং শেষ অংশে বাংলা মা যেনো তার আবার আগের স্বরূপে ফিরে আসে খুব দ্রুত, এই আশাবাদ প্রস্ফুটিত হবে।

গানটির সঙ্গীত পরিচালনা করেছেন সাজেদুর সাহেদ এবং গানটির পরিকল্পনা ও ভিডিও পরিচালনা করেছেন এ,বি,এম, এহসানুজ্জামান অভি।

গানটিতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। এরা হচ্ছেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, দিলশাদ নাহার কাকলী, কাজী শুভ এবং মেজর মোঃ আশরাফুল আলম সুজন। গানটি প্রকাশ পেয়েছে একসঙ্গে টিভির পর্দায় এবং ইউটিউব চ্যানেলে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au