জাতীয়

বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গমাতার ৯০ তম জন্মবার্ষিকী পালিত

  • 4:03 pm - August 08, 2020

জিয়াউল হক জুমন, ইউএই প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে তথ্যচিত্র প্রদর্শন, জীবন ও কর্মের উপর প্রাণবন্ত আলোচনা, পুস্পস্তবক অর্পন, স্মারক চিত্র প্রদর্শন ও বিশেষ দোয়া মাহফিলের মধ্যদিয়ে পালিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী। আজ (শনিবার) ০৮ আগস্ট বিকেল চারটায় দুতালয় প্রধান মোহাম্মাদ জোবায়েদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মান্যবর রাষ্টদূত মোহাম্মদ আবু জাফর। জাতির জনকের পরিবারের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর মহামান্য রাষ্টপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করা হয়। সভাপতির বক্তৃতায় মান্যবর রাষ্ট্রদূত বলেন, ১৯৪৭ সালের পরে বঙ্গবন্ধুর পরিবার বাঙালি জাতির লাইট হাউজ হয়ে উঠেছিল ।শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব। বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধুর যোগ্য ও বিশ্বাস্ত সহচর এবং নারী মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য কারিগর । মান্যবর রাষ্টদূত তার বক্তৃতায় দেশ ও জাতির জন্য তার অপরিসীম ত্যাগ অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বঙ্গমাতার জীবনী নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান।

আলোচনা সভায় বাংলাদেশ বিমানের আন্চলিক পরিচালক নিধান চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল হাই, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্ওকাত আকবর, বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, আশিশ বড়ুয়া প্রমুখ আলোচনা করেন। কোভিড -১৯ এর বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে, যথাযত স্বাস্থ্য সতর্কতা গ্রহণ করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au