সাহিত্য

একজন ক্রীতদাস ও একটি গাধার কাহিনী

  • 5:56 pm - August 04, 2020

শফিক আলম মেহেদী

আজকাল প্রায়শ এমন হয়
আমি আমার মাথা খুঁজে পাই না
মেরুদণ্ড, সে এখন দূর অতীতের স্মৃতি!
সতত প্রশ্ন জাগে, জন্মলগ্নে
আমি কি স্বাভাবিক মানব শিশু ছিলাম
নাকি মাথা ও মেরুদণ্ডহীন
সরীসৃপ জাতীয় প্রাণী
ক্ষুধা ভিন্ন অন্য কোনো অনুভূতি
যাদের স্পর্শ করে না?

যদ্দূর মনে পড়ে
আমি মানুষ হয়েই জন্মেছিলাম
একদিন হিমালয়ের চূড়া
কাঞ্চনজঙ্ঘার সুউচ্চ শৃঙ্গ
অসীম আকাশ অতল সমুদ্রদেশ
এসব আমার নাগালের মধ্যে ছিল
আমি তখন মানুষ ছিলাম!

দারিদ্র্য দৈন্য বৈরী ভাগ্য
অথবা মধ্যবিত্তের দোদুল্যমানতা
আমার পিতা-মাতাকে
সম্ভ্রান্ত মানুষ করার কঠিন অঙ্গীকার থেকে
একচুল বিচ্যুত করতে পারেনি
তারা তাদের সন্তানের জন্য
পা-চাটা গোলামের
রাজসুখ নয়
উদয়াস্ত খেটে খাওয়া
শ্রমিক কৃষক অথবা ধীবরের
অবাধ উন্মুক্ত জীবন চেয়েছিলেন
হায় আমার দুর্ভাগ্য জনক-জননী
আমি আপনাদের যুগল স্বপ্নের
রূপকার হতে পারলাম না
আমার ব্যর্থতা ক্ষমা করবেন
অভিজ্ঞতায় জেনেছি
মানুষের ভেতর যুগপত্ বাস করে
একজন চক্ষুষ্মান মানুষ
এবং
একজন অন্ধ অচেতন ক্রীতদাস
একটি সাহসী সিংহ
এবং
একটি ভীরু অসহায় গাধা
আমরা যাকে
আধুনিক শিক্ষা উঁচু পেশা
অথবা সম্ভ্রান্ত জীবনযাপন বলি
তা মানুষের ভেতরের অন্তর্লীন মানুষকে
ক্রমান্বয়ে গ্রাস করে
গোপনে বেড়ে ওঠে ক্রীতদাস
একমাত্র ও প্রবল
এক সময় সিংহটি হেরে যায় গাধার কাছে
অবিশ্বাস্য অদ্ভুত নিয়মে
আমি এখন একজন
নিপুণ ক্রীতদাস উত্কৃষ্ট গাধা
সরল অর্থে সফল আমলা!
এখন আমার মাথা নেই
মেরুদণ্ড নেই
বুকে ভর করে চলা প্রাণীর মতো
দিনগত পাপক্ষয়ে টিকে আছি
মানুষের মতো বেঁচে নেই!

আমাকে দেখে এখন
পাখিরা মুখ ফেরায়
ফুল ঝরে পড়ে
নদী ভোলে উত্সমুখ
হায়রে জীবন
একটাই জীবন
তুই আমার হাতছাড়া হয়ে গেলি! সাবেক সচিব ও কবি

এই শাখার আরও খবর

সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী পালিত লতা মন্ডল-সিরাজদিখান

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ সর্বকালের র্সব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন…

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত ‘শব্দহীন প্রেম’ কাব্যগ্রন্থ লেখক হাসিবুর

আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী : পলাশবাড়ী প্রেসক্লাব ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাংগঠনিক সম্পাদক, শব্দহীন কাব্যগ্রন্থ’র লেখক, উদিয়মান সংগঠক ও সাংস্কৃতিককর্মী সাংবাদিক হাসিবুর রহমান স্বপন এর…

ভাষাতরীতে বাংলাদেশ ও ভারতের কবি নিয়ে সাহিত্য আড্ডা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের কবিদের নিয়ে সাহিত্য আড্ডা ও নব জিজ্ঞাসা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার বিকেলে মালিবাগে মাসিক ভাষাতরীর কার্যালয়ে এ অনুষ্ঠান…

শেষ দিনেও বই মেলায় ধুমছে চলছে, নতুন উপন্যাস ‘চুড়িহাট্টা মোড়’

ঢাকা: ‘চুড়িহাট্টা মোড়’ একটি অনবদ্য উপন্যাস। দুই ধর্মের দুটো মানুষের প্রেম নিয়ে শুরু হয় চুড়িহাট্টা মোড়। সঙ্গীতের শিক্ষার্থী ঈন্দ্রাণী আর ইমরান শখের কবি। পরিচয়ের পর…

সাহসী কন্যা

রেজুয়ান খান : দশম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী বর্ষা থানায় এসে পুলিশের সাহায্য চেয়ে নিজের বাল্যবিয়ে ঠেকানোর মাধ্যমে বিশেষ কৃতিত্ব অর্জন করে। সরকারের পক্ষ থেকে ৩০…

করোনা আক্রান্ত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। এখন আইসোলেশনে আছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেছেন, আমার অসুস্থতার নয় দিন হয়ে গেছে। এ কয়েকদিনে কোনো উপসর্গ দেখা…

নারীর ক্ষমতায়ণ ও দূর্বৃত্তায়ণ এক নয় ! ফিতনা থেকে বাঁচার উপায়!

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার বাংলাদেশ নিয়ে এক সময় এক ধরণের আলোচনা ছিল।বলাহোত দেশটি অত্যন্ত রক্ষণশীল। এদেশে মেয়েরা কাজ করেনা ,করতে পারে না ।বিশ্বব্যাংক নারীর ক্ষমতায়ণ…

সৈয়দা বদরুন নেসার বাবাকে নিয়ে লিখা কবিতা প্রকাশিত হলো

বাবা সৈয়দা বদরুন নেসা বাবা এমন এক অনুভূতি… যতই দূরে যাইনা কেন সবসময়ই যেন থাকেন কাছে। বাবার অসুস্থতায় যেন নিজের শরীরে সেই যন্ত্রণা অনুভুত হয়।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au