সাহিত্য

ভাষাতরীতে বাংলাদেশ ও ভারতের কবি নিয়ে সাহিত্য আড্ডা

  • 2:38 pm - May 30, 2022

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের কবিদের নিয়ে সাহিত্য আড্ডা ও নব জিজ্ঞাসা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার বিকেলে মালিবাগে মাসিক ভাষাতরীর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাসিক ভাষাতরী সম্পাদক ও লেখক উমর ফারুকের সভাপতিত্বে ও প্রগেসিভ হিউমেনিস্ট জার্নি অর্গানাইজেশনের সভাপতি, গাঙচিল সাহিত্য সংগঠণের সাংস্কৃতিক সম্পাদক ও কবি শ্রুতি খানের উপস্থাপনায় এতে কবিতা পাঠ করেন ভারতের কবি ও সম্পাদক সন্দীপ সাহু, কবি ও সম্পাদক বিরূপাক্ষ পন্ডা, গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন, গাঙচিলের মহাসচিব এম ইদ্রিস আলী,

আবৃত্তিশিল্পী বদরুল আহসান খান, কবি শিউলী খান, কবি আফসান নিজাম, কবি আবুল কালাম আজাদ, কবি সোহেল রানা, গায়ক লিটন কুমার বারিক ও শ্যামসুন্দর বিশ^াস। সম্পাদক সন্দীপ সাহু’র সম্পাদনায় প্রকাশিত নব জিজ্ঞাসা পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। এতে সন্দীপ সাহু বলেন, আমি ভারতে বসবাস করলেও আমার মায়ের জন্ম এই সোনার বাংলাদেশে । এদেশের প্রতি আমার প্রেম ও মায়া অনেকটা। এই মায়া থেকেই বার বার ছুটে আসি। এদেশের শিল্প সাহিত্য আমাকে খুব টানে। তাই শিল্প সাহিত্যের মানুষের আড্ডায় আমার ‘নব জিজ্ঞাসা’র মোড়ক উন্মোচন করতে পেরে ভাল লেগেছে।

এই শাখার আরও খবর

সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী পালিত লতা মন্ডল-সিরাজদিখান

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ সর্বকালের র্সব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন…

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত ‘শব্দহীন প্রেম’ কাব্যগ্রন্থ লেখক হাসিবুর

আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী : পলাশবাড়ী প্রেসক্লাব ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাংগঠনিক সম্পাদক, শব্দহীন কাব্যগ্রন্থ’র লেখক, উদিয়মান সংগঠক ও সাংস্কৃতিককর্মী সাংবাদিক হাসিবুর রহমান স্বপন এর…

শেষ দিনেও বই মেলায় ধুমছে চলছে, নতুন উপন্যাস ‘চুড়িহাট্টা মোড়’

ঢাকা: ‘চুড়িহাট্টা মোড়’ একটি অনবদ্য উপন্যাস। দুই ধর্মের দুটো মানুষের প্রেম নিয়ে শুরু হয় চুড়িহাট্টা মোড়। সঙ্গীতের শিক্ষার্থী ঈন্দ্রাণী আর ইমরান শখের কবি। পরিচয়ের পর…

সাহসী কন্যা

রেজুয়ান খান : দশম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী বর্ষা থানায় এসে পুলিশের সাহায্য চেয়ে নিজের বাল্যবিয়ে ঠেকানোর মাধ্যমে বিশেষ কৃতিত্ব অর্জন করে। সরকারের পক্ষ থেকে ৩০…

করোনা আক্রান্ত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। এখন আইসোলেশনে আছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেছেন, আমার অসুস্থতার নয় দিন হয়ে গেছে। এ কয়েকদিনে কোনো উপসর্গ দেখা…

নারীর ক্ষমতায়ণ ও দূর্বৃত্তায়ণ এক নয় ! ফিতনা থেকে বাঁচার উপায়!

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার বাংলাদেশ নিয়ে এক সময় এক ধরণের আলোচনা ছিল।বলাহোত দেশটি অত্যন্ত রক্ষণশীল। এদেশে মেয়েরা কাজ করেনা ,করতে পারে না ।বিশ্বব্যাংক নারীর ক্ষমতায়ণ…

সৈয়দা বদরুন নেসার বাবাকে নিয়ে লিখা কবিতা প্রকাশিত হলো

বাবা সৈয়দা বদরুন নেসা বাবা এমন এক অনুভূতি… যতই দূরে যাইনা কেন সবসময়ই যেন থাকেন কাছে। বাবার অসুস্থতায় যেন নিজের শরীরে সেই যন্ত্রণা অনুভুত হয়।…

শুক্র শনিবার হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার শুক্র ও শনিবার সারা দেশের অফিস-আদালত বন্ধ থাকে। করোনা সংক্রমণের মধ্যেও এ দুই দিন এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au