বাবা
সৈয়দা বদরুন নেসা
বাবা এমন এক অনুভূতি…
যতই দূরে যাইনা কেন
সবসময়ই যেন থাকেন কাছে।
বাবার অসুস্থতায়
যেন নিজের শরীরে সেই যন্ত্রণা অনুভুত হয়।
বাবা,দূরে থাকলে তাঁর ব্যবহৃত চেয়ার,বিছানা
দেখলে যেন ভেতরটা ডুকরে কেঁদে ওঠে।
বাবার পছন্দের পোলাও, বুটের ডাল
না পারি রাঁধতে আর কেউ রাঁধলে না পারি খেতে
বাবার ভালোবাসা…
সকাল… রাতে যেন হঠাৎ আমার নাম ধরে বাবার ডাক শোনা।
বাবার ভালোবাসা…
প্রায়ই রাতে স্বপ্নে বাবাকে দেখা।
বাবা ছাড়া যেন আমি অসহায়
তবুও আমাদের জীবন চলতেই থাকে
তার আপন গতিতে।
জীবন চলে আর তারই অবসরে
বাবাকে মিস করি।
বাবাকে ভালোবাসি জানতাম
তবে বাবাকে ফিরে পেয়ে আবার বাবার দূরে যাওয়া.. এ যেন মেনে নেয়া দুঃসাধ্য।
বাবার প্রতি কি অফুরন্ত ভালোবাসা বিদ্যমান
হয়তো কোনদিন তা জানা হতোনা।
যত দূরেই থাকিনা কেন
হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে বাবা আর বাবা
বাবাকে অনেক অনেক ভালোবাসি।
কক্সবাজার
১৫/০১/২০২১