জাতীয়

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বাড়াতে বিশ্ব ব্যাংক দিচ্ছে ২০২ মিলিয়ন ডলার

  • 6:56 pm - August 02, 2020

নতুন সময় ডেস্ক : বাংলাদেশের ৪৫ লাখ মানুষের খাদ্য নিরাপত্তা বাড়াতে মর্ডান ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস প্রকল্পের আওতায় ২০২ মিলিয়ন ডলার অর্থ বরাদ্ধে অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। ব্যাংকটির নির্বাহী পরিচালকদের বোর্ড গত ৩১ জুলাই এই অতিরিক্ত অর্থ বরাদ্ধ অনুমোদন দেয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও চলমান করোনা মহামারিতে খাদ্য নিরাপত্তা বাড়াতে এই বরাদ্ধ সাহায্য করবে। বরাদ্ধকৃত অর্থ দেশের আট জেলায় আটটি খাদ্যগুদাম নির্মাণে সহায়তা করবে।

বর্তমানে ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ ও টাঙ্গাইলের মধুপুরে তিনটি খাদ্য গুদাম নির্মাণের কাজ চলছে। অতিরিক্ত বরাদ্ধকৃত অর্থ দিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও বরিশালে চালের গুদাম এবং চট্টগ্রাম ও খুলনার মহেশ্বরপাশায় গমের গুদাম নির্মাণ করা হবে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেকটর মোহাম্মদ আনিস বলেন, বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।

আধুনিক খাদ্য মজুদ ও বিতরণ ব্যবস্থা প্রাকৃতিক অথবা করোনা মহামারির মতো দুযোর্গে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au