খেলাধুলা

বার্সেলোনা ও রিয়ালের নতুন জার্সি উন্মোচন

  • 12:43 pm - August 02, 2020

নতুন সময় ডেস্ক : ২০২০-২১ মৌসুমের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের আরেক ক্লাব বার্সেলোনা। নতুন মৌসুমে হোম এন্ড অ্যাওয়ের জন্য দুটি জার্সি উন্মোচন করেছে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা। হোম জার্সিতে কোন পরিবর্তন না হলেও অ্যাওয়ে জার্সিতে রঙের পরিবর্তন এসেছে।

রিয়ালের হোমের জার্সিটি সাদাই আছে কিন্তু অ্যাওয়ের জার্সি গোলাপী রংয়ের। অ্যাওয়ে জার্সিটির ডানদিকে অ্যাডিডাস ও বামদিকে রিয়াল মাদ্রিদের লোগো লাগানো রয়েছে। দু’টো জার্সিরই গলা আকার ‘ভি’। এই জার্সিতে মুগ্ধ সমর্থক ও খেলোয়াড়রা। ২০১৪-১৫ মৌসুমে সবশেষ গোলাপী রংয়ের এ জার্সি পড়ে খেলতে নেমেছিলো মাদ্রিদিস্তারা। এরপর আর এ জার্সিতে দেখা যায়নি তাদের। আগামী ৭ আগস্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এ জার্সি পড়ে খেলবে রিয়াল মাদ্রিদ।

এদিকে, একই দিনে জার্সি উন্মোচন করেছে আরেক স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাও। ঐতিহ্যবাহী গাঢ় নীল রংয়ের সঙ্গে লাইট স্ট্রাইপস। গলা ও বাহুতে সোনালী রঙের ব্যান্ড দেওয়া হয়েছে। দলের লোগোতে লাল রংয়ের পরিবর্তে দেওয়া হয়েছে সোনালী রঙ। চমৎকার এ জার্সি চোখ জুড়িয়ে যাবে যে কারোর। জার্সির মত নতুন মৌসুমে নিজেদের খেলা দিয়েও মন ভরাতে চায় কাতালানরা।

অন্যদিকে আগামী মৌসুমের জন্য নতুন হোম জার্সি প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুলও। অলরেডদের ঐতিহ্য বজায় রেখে যথারীতি লালের সমাহার থাকছে জার্সিতে। গলায় আর বাহুতে যুক্ত হয়েছে সাদা এবং পেস্ট কালারের মিশ্রণ। নতুন মৌসুমে নাইকির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে লিভারপুল। তাই স্পন্সর প্রতিষ্ঠানের জায়গায় নিউ ব্যালেন্সের পরিবর্তে যুক্ত হচ্ছে নাইকির লোগো।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au