খেলাধুলা

করোনায় এবার যেভাবে কাটলো ক্রিকেটারদের ঈদ

  • 12:39 pm - August 02, 2020

নতুন সময় ডেস্ক : করোনা আবহে অন্যদের মতো জাতীয় দলের ক্রিকেটাররাও ঈদুল আজহার আনন্দ উপভোগ করছেন। তবে গত ঈদের মতো একেবারে ঘরবন্দি অবস্থায় নয়, এবার যেহেতু কোরবানির দেওয়ার ব্যাপারটি ছিল, তাই অনেকে একটু হলেও বহির্মুখী হয়েছেন। ক্রিকেটাররা আনন্দেই কাটিয়েছেন ঈদের দিনটি।

করোনা জয়ের পর নড়াইলে ঈদ করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি নড়াইল সদর উপজেলা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

এদিকে, নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান ঈদুল ফিতরের পর ঈদুল আজহাও উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রে। তাসকিন ঢাকায় ঈদ করলেও, নাজমুল শান্ত, সৈকত, মুস্তাফিজ এবং মেহেদী মিরাজরা নিজ নিজ জেলায় ঈদ উদযাপন করেছেন।

টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বগুড়ায় ঈদ করেছেন। রাজশাহীতে ঈদ করেছেন সাব্বির রহমান।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থকদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদরা।

শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার অফিসিয়াল পেজে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন।’

অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে সালাম। মহান আল্লাহ আমাদের সমস্ত ভাল কাজের পাশাপাশি আমাদের সকল কোররবানি গ্রহণ করুন এবং দুনিয়ায় ও পরকালে পুরষ্কার দান করুন।’

তাসকিন আহমেদ ফেসবুকে ঈদের দিনের ছবি দিয়ে লিখেছেন, ‘আমার সব বন্ধু এবং ভক্ত-সমর্থকদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।’ অন্যদিকে সাব্বির রহমান মা-বাবার সঙ্গে ছবি তুলে আপলোড করেছেন ফেসবুকে। সেখানে লিখেছেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক।’

অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক তার পোস্টে লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন।’

এ ছাড়া রুবেল হোসেন, সাইফউদ্দিন, তাসকনিরা ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ফেসবুকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘এই ঈদ বয়ে আনুক সবার জন্য খুশি আর কল্যাণ। ঈদ মুবারক!’

ঈদের ছুটি কাটিয়ে ব্যক্তিগত অনুশীলনে ফিরবেন মুশফিক-তাসকিনরা। আগামী ৮-৯ আগস্ট থেকে দেশের চারটি ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন শুরু হবে বলে জানিয়েছে বিসিবি।

আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে বিসিবি। সফর নিশ্চিত হয়ে গেলে দ্রুততার সঙ্গেই দলীয় অনুশীলন শুরুর ব্যবস্থা করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au