আইন আদালত

দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত দেশ গড়তে নিরলস কাজ করছি : আইজিপি

  • 7:10 pm - August 01, 2020

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত দেশ গড়তে বাংলাদেশ পুলিশকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত করতে শূন্য সহিষ্ণুতার (জিরো টলারেন্স) নীতিতে কাজ করছি।

তিনি বলেন, পুলিশের কোনো সদস্য মাদক গ্রহণ করবে না, মাদক ব্যবসার সাথে জড়িত হবে না, মাদকের সাথে সম্পর্ক রাখবে না। পুলিশ হবে মাদকমুক্ত।

আমরা বাংলাদেশকে মাদকমুক্ত করতে চাই।
শনিবার ঈদুল আযহার দিন সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে পুলিশ অফিসার ও ফোর্সের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। আমরা জনগণের সাথে জনগণের পুলিশ হয়ে থাকতে চাই।

আইজিপি বলেন, পুলিশকে শারীরিক শক্তি ব্যবহার না করে আইনি সক্ষমতা প্রয়োগ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করতে হবে।
বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা, আইনি ও নিরাপত্তা সেবা প্রদানে পুলিশের অনন্য অবদানের প্রসঙ্গ তুলে ধরে আইজিপি বলেন, গত তিন মাসে পুলিশ জনগণের কল্যাণে অভূতপূর্ব নজির স্থাপন করেছে। পুলিশ মানুষের বিশ্বাস, সম্মান ও আস্থা অর্জন করেছে। পুলিশকে তাদের হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছে। মানুষকে ভালবাসলে মানুষের ভালোবাসা পাওয়া যায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত আধুনিক দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছেন। ২০৪১ আসতে মাত্র ২১ বছর বাকি রয়েছে। আমরা এ সময়ের মধ্যেই উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি।

আইজিপি করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au