ঢাকা: পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যশোর-৪ আসনের এমপি প্রার্থী এস এম আলমগীর হাসান রাজিব।
এ আসনে বসবাসরত সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা।
এ সময় সকলের উদ্দেশ্যে এস এম আলমগীর হাসান রাজিব বলেন, মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাঘারপাড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এসএম আলমগীর হাসান রাজিব বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক। তিনি যশোর ৪ আসনে এমপি প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছে।
ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বার্তায় বাঘারপাড়ার তরুন সমাজের এ আইকন আরো বলেন, “কোরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত হয়েছে। ঈদুল ফিতর ও ঈদুল আযহা- এ দুটি ঈদই আনন্দের দিন।
আলমগীর হাসান শুভেচ্ছা বার্তায় বলেন, এ ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না বরং সকল ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে। সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যশোর-৪ আসনের এমপি প্রার্থী এস এম আলমগীর হাসান রাজিব
ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য শোষণ দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয়।
এলাকায় বসবাসরত দেশ-বিদেশী আত্মীয়-স্বজন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আলমগীর হাসান বলেন, এবার করোনা ভাইরাসের কারণে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা কিছুটা ব্যাঘাত ঘটেছে। তাই করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কুরবানীর পশু কুরবানী করার অনুরোধ জানান তিনি।
নতুন সময়/জনি